বিরূপ মন্তব্য করে বিপাকে ‘বাহুবলী’র পরিচালক

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ , ০১:৩৩ পিএম


বিরূপ মন্তব্য করে বিপাকে বাহুবলীর পরিচালক
এস এস রাজামৌলি। ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমাকে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দেওয়া নির্মাতা এস এস রাজামৌলি এবার বিতর্কের কেন্দ্রে। ‘বাহুবলী’র সফলতার পর যেমন প্রশংসা কুড়িয়েছেন, তেমনি এবার নিজের মন্তব্যের জেরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলার মুখোমুখি হয়েছেন তিনি।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজের মুক্তিপ্রতিক্ষীত ‘বারাণসী’র ট্রেলার প্রকাশের সময় হনুমানকে কটাক্ষ করে লোকজন চটিয়েছেন। সেই মন্তব্যের কারণেই এবার তার নামে দায়ের করা হয়েছে এফআইআর। 

ঘটনার শুরু ‘বারাণসী’র ট্রেলার মুক্তির সময়। হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটির ওই অনুষ্ঠানে বিদ্যুৎ সংযোগের সমস্যায় ট্রেলার মুক্তিতে সাময়িক জটিলতা তৈরি হয়। এ সময় রাজামৌলির বক্তব্য নেটিজেনদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে।

বিজ্ঞাপন

তিনি বলেছিলেন, আমার ভগবানের প্রতি তেমন বিশ্বাস নেই। আমার বাবা বলতেন হনুমানজি আমাদের রক্ষা করেন। প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়ার পর আমার হনুমানজির কাছে জিজ্ঞাস্য তিনি আমাকে কীভাবে রক্ষা করবেন?

রাজামৌলির আরও বলেন, বাবার মতো স্ত্রী-ও হনুমানজিকে বিশ্বাস করেন। ও তো আবার হনুমানজিকে বন্ধু মনে করে। তার সঙ্গে কথা বলে। এসব দেখলে আমার রাগ হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

পরিচালকের এমন মন্তব্য সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক সৃষ্টি করে। এরপরই ভারতের রাষ্ট্রীয় বানর সেনা তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে। তবে বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি রাজামৌলি। 

এদিকে ট্রেলারেই চমক দেখিয়েছে মুক্তিপ্রতিক্ষীত ‘বারাণসী’র। এতে আলাদাভাবে নজর কেড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। আরও দেখা যাবে মহেশ বাবু, পৃথ্বীরাজ সুকুমারন প্রমুখকে।

আরটিভি/কেআই 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission