এবার ঢাকায় আসা নিয়ে মুখ খুললেন আতিফ আসলাম

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ , ০১:০৫ পিএম


এবার ঢাকায় আসা নিয়ে মুখ খুললেন আতিফ আসলাম
ছবি: সংগৃহীত

বাংলাদেশি ভক্তদের জন্য সুখবর- জনপ্রিয় পাকিস্তানি গায়ক আতিফ আসলাম আবারও ঢাকায় আসছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি নিজেই জানিয়েছেন তার বহুল প্রতীক্ষিত কনসার্টের তারিখ। গতকাল বুধবার পোস্টে প্রকাশিত এক ছবিতে তাকে দেখা গেছে মঞ্চে পারফর্ম করতে, আর ক্যাপশনে লিখেছেন- ‘১৩ ডিসেম্বর ২০২৫, ঢাকায়।’

বিজ্ঞাপন

কনসার্টটি আয়োজন করছে ‘মেইন স্টেজ’ নামের একটি ইভেন্ট প্রতিষ্ঠান। তারা জানিয়েছে, ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’ শিরোনামের কনসার্টের আয়োজন করেছেন তারা। রাজধানীর বসুন্ধরা মাঠে অনুষ্ঠিত হবে এই ওপেন এয়ার কনসার্ট। ওই দিন বেলা ১টায় দর্শকদের জন্য ভেন্যুর গেট খুলে দেওয়া হবে। কনসার্ট শুরু হবে বিকেল ৫টায়, চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। শিগগিরই শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি। টিকিট পাওয়া যাবে জেনারেল ও ফ্রন্ট ভিআইপি- এই দুই ক্যাটাগরিতে।

আরও পড়ুন

এর আগে গেল বছরের ২৯ নভেম্বর ঢাকা আসেন আতিফ আসলাম। ‘ম্যাজিকাল নাইট ২.০’ নামের সে কনসার্টে তিনি মন ভরিয়েছিলেন ‘জিতনি দোফা’, ‘তু চাহিয়ে’, ‘ও লামহে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’ দিয়ে।

বিজ্ঞাপন

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission