বিয়ে করলেন অভিনেত্রী মম, পাত্র কে?

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২২ নভেম্বর ২০২৫ , ০৯:২১ পিএম


বিয়ে করলেন অভিনেত্রী মম, পাত্র কে?
মাইমুনা ফেরদৌস মম | ছবি: ইনস্টাগ্রাম

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মাইমুনা ফেরদৌস মম বিয়ে করেছেন। গতকাল শুক্রবার (২১ নভেম্বর) রাজধানীর ধানমন্ডির একটি রেস্তোরাঁয় দুই পরিবারের নির্বাচিত স্বজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। মমর বর চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক রাফায়েল আহসান।

বিজ্ঞাপন

রাফায়েল ও মমর দেড় বছরের পরিচয়। নিজেদের মধ্যে বোঝাপড়া, জানাশোনা ও সম্পর্ক উন্নয়নের মধ্যদিয়ে প্রেমে জড়ান তারা। মাত্র দেড় মাস ধরে প্রেমের পর দুজন সিদ্ধান্ত নেন, সংসারী হবেন। পরিবারকে জানালে তারা অমত করেননি।

বিজ্ঞাপন

মাইমুনা ফেরদৌস মম বলেন, রাফায়েলের সততা আমাকে মুগ্ধ করেছে। সে খুবই স্ট্রেট ফরোয়ার্ড। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, শেষ মুহূর্তে পরিকল্পনা বদল করে নতুন পরিকল্পনা করে ফেলতে পারে সে। এসব আমাকে মুগ্ধ করেছে।

আরও পড়ুন

রেডিও জকি হিসেবে গণমাধ্যমে যাত্রা শুরু করেন মম। ২০২১ সাল থেকে নিয়মিত করছেন অভিনয়। মমর প্রথম সিনেমা জুলফিকার জাহেদি পরিচালিত ‘কাগজ’। শবনম ফেরদৌসী পরিচালিত ‘আজব কারখানা’ ছবিতে সহশিল্পী হিসেবে মম পেয়েছিলেন ভারতের জনপ্রিয় অভিনেতা পরমব্রতকে। এখন দেশের দুটি টেলিভিশন চ্যানেলে মাইমুনা মমর তিনটি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে।

বিজ্ঞাপন

মমর বর রাফায়েল আহসান ‘নয়ছয়’ নামে একটি সিনেমা নির্মাণ করেন, যেটি ২০১৪ সালে মুক্তি পায়।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission