দর্শকদের ভালোবাসায় আপ্লুত হয়ে যা বললেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৩ নভেম্বর ২০২৫ , ০৪:৩০ পিএম


দর্শকদের ভালোবাসায় আপ্লুত হয়ে যা বললেন অভিনেত্রী
রাকুল প্রীত সিং। ছবি: সংগৃহীত

‘দে দে পেয়ার দে ২’ ছবির সাফল্যে দর্শকদের ভালোবাসায় আপ্লুত রাকুল প্রীত সিং। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, এই অভিজ্ঞতা তার জন্য ছিল ‘হৃদয়ভরা একটি মুহূর্ত’। রাকুল জানান, আয়েশা চরিত্রটির প্রতি দর্শকদের স্নেহ তাকে গভীরভাবে ছুঁয়ে গেছে। খবর বলিউড হাঙ্গামার।

বিজ্ঞাপন

তিনি প্রতিটি বার্তার উত্তর দিতে না পারলেও সব পড়ছেন- এ কথাও পোস্টে উল্লেখ করেন অভিনেত্রী।

একই সঙ্গে রাকুল ধন্যবাদ জানান তার সহ-অভিনেতা অজয় দেবগন, আর. মাধবন, মীযান জাফরি এবং পুরো চলচ্চিত্র-দলকে। তার ভাষ্য, সেটে সবার সহযোগিতার কারণেই আয়েশা চরিত্রটি দর্শকের মনে এত দাগ কাটতে পেরেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘দে দে পেয়ার দে ২’-এর সাফল্যে উজ্জীবিত রাকুল এখন ব্যস্ত তার পরবর্তী ছবি ‘পতি পত্নী অউর ওহ দো’-র প্রস্তুতিতে। এই ছবিতে তার সঙ্গে থাকছেন আয়ুষ্মান খুরানা, সারা আলি খান এবং ওয়ামিকা গাব্বি।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission