জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ছোট ও বড় পর্দা দুই জায়গাতেই নিজস্ব অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করেছেন। ‘নট আউট’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করা এই তারকা ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায়ও প্রশংসিত হয়েছেন।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় ভাবনা। আজ বুধবার শীতের সকালে নদীতে নেমে জলকেলিতে মেতে উঠেছেন তিনি। সেই মুহূর্তের একগুচ্ছ ছবি নিজেই ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।
শেয়ার করা ছবিতে দেখা যায়, খোলামেলা চুলে, কালো টি-শার্ট পরিহিত ভাবনা কচুরিপানার ফুল হাতে ক্যামেরাবন্দী হয়েছেন। তার মায়াবী চাহনিই নেটিজেনদের নজর কেড়েছে।

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, শীতের সকালে একটু নদীতে নামলাম। বলেন নদীর নাম কি? এই পোস্টে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অনেকে তার সৌন্দর্যের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ শীতকালে নদীতে নামার দুঃসাহস দেখে অবাক হয়েছেন।
মন্তব্যের ঘরে একজন লিখেছেন, নদী যেটাই হোক কিন্তু আপনাকে ভীষণ সুন্দর লাগছে। অন্য একজন মজা করে মন্তব্য করেছেন, আমার তো দেখেই শীত লাগতেছে, আর আপনি পানিতে।
আরটিভি/কেআই




