মিস ইউনিভার্স বিতর্ক

এবার সহ-মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ , ০৩:৫৩ পিএম


এবার সহ-মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
ছবি: সংগৃহীত

সদ্য শেষ হওয়া মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগিতার সহ-মালিক এবং থাই মিডিয়া উদ্যোক্তা অ্যান জাকাপং জাকরাজুততিপের বিরুদ্ধে প্রায় ৯ লাখ ৩০ হাজার ডলার (৩০ মিলিয়ন বাত) প্রতারণার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে থাইল্যান্ডের দক্ষিণ ব্যাংকক সিভিল কোর্ট। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের এক কর্মকর্তা। খবর আল আরাবিয়ার।

বিজ্ঞাপন

জাকাপংয়ের মালিকানাধীন জেকেএন গ্লোবাল গ্রুপ প্রতিযোগিতাটির সহ-মালিক। অভিযোগ অনুসারে, এক প্লাস্টিক সার্জন ২০২৩ সালে জেকেএন-এ বিনিয়োগের সময় জাকাপংকে গুরুত্বপূর্ণ আর্থিক তথ্য গোপন করার এবং বিনিয়োগের প্রতিশ্রুতি অনুযায়ী টাকা ফেরত না দেওয়ার অভিযোগে মামলা করেন। আদালত এই আচরণকে প্রতারণার সমতুল্য মনে করেছেন এবং অভিযুক্তের অপ্রত্যাশিত অনুপস্থিতিকে পলানোর চেষ্টা হিসেবে ব্যাখ্যা করেছেন।

মঙ্গলবার মামলার রায় ঘোষণার দিন জাকাপং আদালতে হাজির হননি। ফলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। নতুন রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ ডিসেম্বর। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, তিনি আর্থিক সংকটের মধ্যে মেক্সিকো চলে গেছেন।

বিজ্ঞাপন

মিস ইউনিভার্স অর্গানাইজেশন এক বিবৃতিতে জানিয়েছে, এই আইনি প্রক্রিয়া তাদের প্রতিযোগিতা বা দৈনন্দিন কার্যক্রমের সঙ্গে সম্পূর্ণ অসংশ্লিষ্ট।

আরও পড়ুন

এদিকে, সদ্য ব্যাংককে শেষ হওয়া মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগিতার সময় বিতর্কও ছড়িয়েছিল। লাইভ অনুষ্ঠানে এক পুরুষ সঞ্চালকের আচরণ নিয়ে সমালোচনা হয়, যখন তিনি বিজয়ী মিস মেক্সিকো ফাতিমা বশকে প্রচারমূলক কনটেন্ট পোস্ট না করায় অপমানজনক মন্তব্য করেন। এতে বোশসহ অনেক প্রতিযোগী মঞ্চ ত্যাগ করেন। পরে সঞ্চালক সংবাদ সম্মেলনে কাঁদতে কাঁদতে ক্ষমা চান। ঘটনাটি মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবামের নজরও কেড়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মিস ইউনিভার্স প্রতিযোগিতাটি এক সময় ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ছিল। ২০২২ সালে জাকাপংয়ের জেকেএন গ্লোবাল গ্রুপ এটি ২০ মিলিয়ন ডলারে কিনে নেয় এবং পরে অর্ধেক শেয়ার ১৬ মিলিয়ন ডলারে মেক্সিকোর লেগ্যাসি হোল্ডিং গ্রুপ ইউএসএ-এর কাছে বিক্রি করে।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission