জীবনের নতুন অধ্যায় শুরু করলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ফারহান সাদিক। যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লিলিপুট ফারহান’ নামে পরিচিত। লাখ লাখ অনুরাগীর জল্পনার অবসান ঘটিয়ে বুধবার (২৬ নভেম্বর) ঝিনাইদহে বিয়ে সেরেছেন তিনি। বিষয়টি সামাজিকমাধ্যমে নিজেই জানিয়েছেন ফারহান।
স্ত্রীর সঙ্গে একটি ছবি শেয়ার করে ফারহান লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’
জানা গেছে, কনের নাম তাসনিম জেরিন। তিনি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।

বিয়ের খবরে প্রকাশ্যে আসার পরই সামাজিকমাধ্যমে অনুরাগী এবং সহকর্মীরা তাকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

বিয়ের আসরে তোলা নবদম্পতির ছবি ফেসবুকে পোস্ট করে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের মাশরুর ইনান লিখেছেন, ভালোই লিলিপুট, আলহামদুলিল্লাহ খুবই খুশি হইলাম।

আরেক কনটেন্ট ক্রিয়েটর মানিক লিখেছেন, আমাদের সবার প্রিয় লিলিপুট ফারহানের বিয়েটা হয়েই গেল।
আরটিভি/এএ




