মারা গেছেন বরেণ্য গিটারিস্ট সেলিম হায়দার

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ , ০৯:০৮ এএম


মারা গেছেন বরেণ্য গিটারিস্ট সেলিম হায়দার
ছবি: সংগৃহীত

ফিডব্যাক ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও বরেণ্য গিটারিস্ট সেলিম হায়দার মারা গেছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

বিজ্ঞাপন

সংগীতশিল্পী বাপ্পা মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। আজ শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা হাতিরপুল পুকুর পাড় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, সম্প্রতি অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেলিম হায়দার। তিনি ক্যানসারসহ অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন।

বিজ্ঞাপন

ফিডব্যাক গঠনের আগে সেলিম হায়দারের প্রথম ব্যান্ড ছিল ‌‘সন্ন্যাসী’। প্রয়াত গায়ক শেখ ইশতিয়াক ছিলেন এই ব্যান্ডের ভোকাল। পরবর্তীতে তিনি ‘ফিডব্যাক’, ‘মাকসুদ ও ঢাকা’ ব্যান্ডে গিটার বাজান। সবশেষ ‘উল্লাস’ এবং ‘সেলিম হায়দার ও ফ্রেন্ডস’ব্যান্ডে বাজাতেন দেশের অন্যতম সেরা এই গিটারিস্ট।

আরও পড়ুন

শাফিন আহমেদ ও হামিন আহমেদের প্রথম ব্যান্ডেরও গিটারিস্ট ছিলেন সেলিম। এই সংগীতশিল্পী বাজিয়েছেন প্রখ্যাত শিল্পী রুনা লায়লার সঙ্গেও। এছাড়া, অসংখ্য সিনেমার গানে তার গিটার ঝঙ্কার তুলেছে।

বিজ্ঞাপন

তার সুর করা ফিডব্যাকের দুটি জনপ্রিয় গান হল ‘এইদিন চিরদিন রবে’ এবং ‘ঐ দূর থেকে দূরে’। অন্তর্মুখী সেলিম হায়দার মূলত লিড গিটারিস্ট হলেও বেজ, রিদম ও কি-বোর্ড বাজানোতেও সমান পারদর্শী ছিলেন।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission