বাংলাদেশির তোলা নামাজের ছবি টাইম ম্যাগাজিনে

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ , ০২:০১ পিএম


বাংলাদেশির তোলা নামাজের ছবি টাইম ম্যাগাজিনে
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রভিত্তিক খ্যাতনামা সাময়িকী টাইম ম্যাগাজিন তার ‘টাইমস টপ হানড্রেড ফটোস অব ২০২৫’ তালিকায় স্থান দিয়েছে বাংলাদেশি আলোকচিত্রী আমির হামজার তোলা একটি মানবিক মুহূর্তের ছবিকে। ছবিটি তোলা হয়েছিল গত ৩ জুলাই, ব্রঙ্কস, নিউইয়র্কে, যেখানে পুলিশ অফিসার দিদারুল ইসলামের জানাজায় অংশ নেওয়া মানুষের আবেগময় মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে।

বিজ্ঞাপন

টাইমের নির্বাচিত ছবিতে দেখা যায়, পার্কচেস্টার জামে মসজিদের বাইরে শোকাবহ পরিবেশে মুসল্লিদের প্রার্থনা আর বিপুলসংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতি; যা দিদারুল ইসলামের প্রতি শ্রদ্ধা, মানবিকতা ও কমিউনিটির বন্ধনকে গভীরভাবে তুলে ধরে। এর সঙ্গে এই স্বীকৃতিকে কেন্দ্র করে দেশে গর্বের স্রোত তৈরি হয়েছে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘটনাটিকে ‘বাংলাদেশের শিল্প-সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে উল্লেখ করেছে।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে বলা হয়েছে, এই স্বীকৃতি শুধু হামজার অসাধারণ শিল্পদৃষ্টি ও নৈপুণ্যের প্রমাণ নয়, বরং বাংলাদেশের জন্য এক গর্বের মুহূর্ত, যেখানে আমাদের দেশ ও প্রবাসী সম্প্রদায়ের গল্পগুলো মর্যাদা, গভীরতা ও বৈশ্বিক আবেদন নিয়ে বিশ্বমঞ্চে উঠে আসছে।

বিজ্ঞাপন

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আমির হামজাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, আসুন, বাংলাদেশের আলোকচিত্রের এই অর্জনকে একসঙ্গে উদ্‌যাপন করি। আমির হামজাকে আন্তরিক অভিনন্দন এবং ভবিষ্যতেও বিশ্বমঞ্চে বাংলাদেশের আলোকচিত্রীদের আরও উজ্জ্বল সাফল্য কামনা করছি।

আরও পড়ুন

এদিকে এই অর্জন নিয়ে নিজেই সামাজিকমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন আমির হামজা। লিখেছেন, আমার তোলা এনওয়াইপিডি অফিসার দিদারুল ইসলামের জানাজার ছবি যুক্ত হয়েছে টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ১০০ ছবির তালিকায়।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission