নজর কাড়লেন দুলকার সালমান

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ , ০৬:৫০ পিএম


নজর কাড়লেন দুলকার সালমান
দুলকার সালমান | ছবি: সংগৃহীত

মালায়ালাম সিনেমার অন্যতম হার্টথ্রব দুলকার সালমান তার আসন্ন সিনেমা ‘আই অ্যাম গেম’- এর ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করেছেন, যা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। শুক্রবার (২৮ নভেম্বর) প্রকাশিত এই পোস্টারটি মুহূর্তেই নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

বিজ্ঞাপন

পোস্টারে দুলকারকে স্ট্রাইপড স্যুটে, রক্তাক্ত হাতে বন্দুক ধরে একটি সোফায় বসে থাকতে দেখা যায়। তার চারপাশে রহস্যময় কিছু চরিত্র উপস্থিত, যা সিনেমার গল্পের গভীরতা ও থ্রিলার উপাদানকে ইঙ্গিত করে। এই ফার্স্ট লুক থেকে স্পষ্ট, ‘আই অ্যাম গেম’ একটি অ্যাকশন-থ্রিলার ফিল্ম।

বিজ্ঞাপন

পোস্টার শেয়ার করে দুলকার ইনস্টাগ্রামে লেখেন, তৈরি তো?। এ পোস্টটি প্রকাশ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় একের পর এক মন্তব্যে ভরে গেছে। একজন ভক্ত লেখেন, ব্ল্যাক ফায়ার! ইন্টারন্যাশনাল লেভেল! দুলকারের স্টাইল, লুক, কাস্ট- সব মিলিয়ে মলয়ালম সিনেমার গেম চেঞ্জার।

আরও পড়ুন

নাহাস হিদায়াথ পরিচালিত ‘আই অ্যাম গেম’–এ দুলকার ছারাও আরও অভিনয় করেছেন অ্যান্টনি ভার্গিজ, মাইস্কিন, কাথির, পার্থ তিওয়ারি ও সাম্যক্তা বিশ্বনাথন। সিনেমাটি প্রযোজনা করেছেন দুলকার সালমান নিজেই, ওয়েফেয়ারার ফিল্মসের ব্যানারে জোম ভার্গিজের সঙ্গে।

বিজ্ঞাপন

‘আই অ্যাম গেম’ সিনেমাটি ২০২৬ সালের এপ্রিল মাসে বিশ্বব্যাপী মুক্তি পাবে।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission