দেব-শুভশ্রী বিতর্কে অবশেষে মুখ খুললেন রুক্মিণী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ৩০ নভেম্বর ২০২৫ , ০১:৪৯ পিএম


দেব–শুভশ্রী বিতর্কে অবশেষে মুখ খুললেন রুক্মিণী
দেব–শুভশ্রী বিতর্কে অবশেষে মুখ খুললেন রুক্মিণী। ছবি: সংগৃহীত

ওপার বাংলার টালিউডে ফের সরগরম দেব-শুভশ্রীকে ঘিরে পুরোনো সম্পর্কের আলোচনা। সেই জেরে নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসেন দেবের দীর্ঘদিনের সঙ্গী রুক্মিণী মৈত্র। এবার নীরবতা ভেঙে সরাসরি নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।

বিজ্ঞাপন

সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রুক্মিণী জানান, দেব-শুভশ্রীকে ঘিরে ছড়ানো নানা গুঞ্জন ও কটূক্তি ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছিল। তার ভাষায়, আমাকে একটা ট্র্যাপের মধ্যে ফেলার চেষ্টা হয়েছিল। আর আমি যদি নিজেই সেখানে পড়ে যাই, তাহলে বোকা কে? আমি।

দশ বছর আগে শুটিং শেষ হলেও প্রযোজনাগত জটিলতায় আটকে থাকা দেব-শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’ অবশেষে এই বছরের মাঝামাঝি মুক্তি পায়। দীর্ঘ প্রতীক্ষার পর জুটি দুজনকে একসঙ্গে প্রচারণায় দেখা যাওয়ায় শুরু হয় নতুন করে জল্পনা।

বিজ্ঞাপন

ট্রেলার লঞ্চে পাশাপাশি দাঁড়ানো, পুরোনো জনপ্রিয় গানে নাচ এবং মন্দিরে একসঙ্গে পূজা- সব মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফের ছড়িয়ে পড়ে তাদের নিয়ে গসিপ। অনেকেই ‘পুনর্মিলন’-এর পরামর্শ পর্যন্ত দিতে শুরু করেন।

এই আলোচনার জেরে সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েন দেবের বর্তমান সঙ্গী রুক্মিণী মৈত্র এবং শুভশ্রীর স্বামী, নির্মাতা রাজ চক্রবর্তী। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের উদ্দেশে ছোড়া হয় অযাচিত মন্তব্য ও কটূক্তি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

রুক্মিণী অবশ্য পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এসব তার ওপর কোনো প্রভাব ফেলেনি। ‘কে কী বলছে, তা নিয়ে ভাবার দরকার নেই। কোনো মন্তব্যকে কীভাবে নেব, সে নিয়ন্ত্রণ আমার হাতেই,’ বলেন অভিনেত্রী।

কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে দেব বলেন, শুভশ্রীর সঙ্গে তিন-চার বছর ছিলাম; রুক্মিণীর সঙ্গে এখন ১২ বছর ধরে আছি। তার এই মন্তব্যের পরও নতুন করে আলোচনার ঝড় ওঠে।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission