১৯ মিনিটের ভিডিও ভাইরাল, মুখ খুললেন জান্নাত

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫ , ০৫:০৫ পিএম


১৯ মিনিটের ভিডিও ভাইরাল, মুখ খুললেন জান্নাত
প্রতীকী ছবি

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক দম্পতিকে নিয়ে তৈরি ১৯ মিনিটের একটি ভিডিও ঝড় তুলেছে। তবে ভিডিওটিকে কেন্দ্র করে তৈরি হয়েছে ব্যাপক বিভ্রান্তি। অনলাইনে ছড়িয়ে পড়া ভুল তথ্যের জেরে এক সম্পর্কহীন ইনফ্লুয়েন্সারের ওপর দায় চাপানো হয়, যাকে ভিডিওটির নায়িকা বলে দাবি করে নেটিজেনদের একাংশ। এর ফলে তীব্র হয় ট্রলিং ও অনাকাঙ্ক্ষিত প্রতিক্রিয়া। খবর দ্য ইকনোমিক টাইমসের।

বিজ্ঞাপন

খবরে জানা যায়, ১৯ মিনিট ৩২ সেকেন্ড দীর্ঘ ওই ব্যক্তিগত ক্লিপটি ইনস্টাগ্রামে দ্রুত ভাইরাল হয়ে পড়ে। ভিডিওটির সত্যতা নিয়ে নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি। এরপরই ভুলভাবে এক মেঘালয় তরুণী ও ইনফ্লুয়েন্সার সুইট জান্নাতকে ভিডিওর নারী চরিত্র হিসেবে চিহ্নিত করা শুরু হয়। কয়েক ঘণ্টার মধ্যেই তার ইনস্টাগ্রাম মন্তব্য বক্স ও ইনবক্স ভরে যায় প্রশ্ন– ভিডিওর মেয়েটি কি তিনিই?

জান্নাত তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে গুজব উড়িয়ে দেন। প্রায় ৩.৫ লাখ ফলোয়ারের এই ইনফ্লুয়েন্সার বলেন, হ্যালো গাইস, আগে আমাকে ভালো করে দেখো, তারপর ওই মেয়েটাকে দেখো। কোথা থেকে আমার মতো লাগছে? কমেন্টে বলো- না, কোথাও না।

বিজ্ঞাপন

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার কমেন্টে সবাই ‘১৯ মিনিট’ লিখে যাচ্ছে। অন্য কারও কাণ্ড আমার ঘাড়ে চাপাচ্ছে- এটা একেবারেই অযৌক্তিক।

বিজ্ঞাপন

হালকা মজার ছলেও তিনি যোগ করেন, ওই মেয়েটা ইংরেজিতে কথা বলে, আমি তো ক্লাস ১২–এর পর পড়াশোনাই করিনি। ফ্রি-তে আমাকে ভাইরাল করে দিচ্ছ!

আরও পড়ুন

পরে তিনি হাসতে হাসতে বলেন, করো করো, আমার কী! আমার তো ভালোই ফলোয়ার বাড়ছে, ভিউও আসছে।

ভাইরাল হওয়া ক্লিপটির সত্যতা এখনো নিশ্চিত নয়। অনেকেই মনে করছেন, ভিডিওটি এআই-জেনারেটেডও হতে পারে। বিভ্রান্তি দূর করতে জান্নাত তার ইউটিউব চ্যানেলেও একই ব্যাখ্যামূলক ভিডিও প্রকাশ করেছেন।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission