যে ঘটনা বদলে দিয়েছিল ‘টুয়েলভথ ফেল’ অভিনেতার জীবন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫ , ০১:১২ পিএম


যে ঘটনা বদলে দিয়েছিল ‘টুয়েলভথ ফেল’ অভিনেতার জীবন
বিক্রান্ত ম্যাসি। ছবি: ইনস্টাগ্রাম

‘টুয়েলভথ ফেল’ দিয়ে জাতীয় পুরস্কার জয়- এই সাফল্যে যখন ক্যারিয়ারের শিখরে দাঁড়িয়ে অভিনেতা বিক্রান্ত ম্যাসি, তখন জীবনের আরেক অধ্যায় তাকে আরও সমৃদ্ধ করেছে। ২০২৪ সালে প্রথমবারের মতো পুত্রসন্তানের বাবা হন তিনি। তাদের সন্তানের নাম ‘বরদান’, যে নামটি ভালোবাসা দিয়ে রেখেছেন বিক্রান্তের স্ত্রী শীতল। খবর টাইমস অব ইন্ডিয়ার।

বিজ্ঞাপন

সম্প্রতি এক খোলামেলা সাক্ষাৎকারে বিক্রান্ত তুলে ধরলেন সন্তানের জন্মের সময়কার সেই আবেগঘন, অভিভূত করা মুহূর্তগুলোর কথা- যা তার জীবনদর্শন বদলে দিয়েছে চিরতরে।

বিক্রান্ত বলেন, একজন সন্তানের বেড়ে ওঠায় বাবার ভূমিকা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কিন্তু মায়ের ভূমিকা ভাষায় প্রকাশ করা অসম্ভব। শীতলকে আমি দশ বছর ধরে চিনি, কিন্তু গর্ভাবস্থার সময় তাকে দেখে ওর প্রতি আমার ভালোবাসা অন্য এক স্তরে পৌঁছে যায়।

বিজ্ঞাপন

snapinsta.to_476792214_18485001196042196

শীতলের ৩০ ঘণ্টার প্রসব যন্ত্রণা, শরীরের পরিবর্তন এবং মাতৃত্বের শক্তিকে সামনে থেকে দেখেই মায়ের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে তার। এই অভিজ্ঞতাকেই তিনি জীবনের সবচেয়ে গভীর উপলব্ধিগুলোর একটি হিসেবে বর্ণনা করেন।

বিজ্ঞাপন

পুত্র বরদানের জন্মের মুহূর্তটিকে স্মরণ করে অভিনেতা জানান, আমাদের জীবনে বরদানের আগমন যেন এক নতুন আশীর্বাদ। আর শীতল… ও আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। ওর সঙ্গ না পেলে আমি আজ যে মানুষ, তা হতে পারতাম না।

আরও পড়ুন

বিক্রান্ত আরও বলেন, আমার জীবনের অভিযোগগুলো শীতলই মুছে দিয়েছে। কখনো কমিটমেন্ট নিয়ে দ্বিধায় ভুগিনি, তার পুরো কৃতিত্বই ওর।

টেলিভিশন দিয়ে অভিনয়জীবন শুরু করলেও সময়ের সঙ্গে বড়পর্দায় নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন বিক্রান্ত। দারুণ অভিনয়শৈলীর জন্য এবার ‘টুয়েলভথ ফেল’ তাকে এনে দিয়েছে জাতীয় পুরস্কার- যা তার ক্যারিয়ারের এক ঐতিহাসিক অর্জন।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission