প্রকাশ্যে জাস্টিন ট্রুডো-কেটি পেরির অন্তরঙ্গ মুহূর্ত 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫ , ১২:১৭ পিএম


প্রকাশ্যে জাস্টিন ট্রুডো-কেটি পেরির অন্তরঙ্গ মুহূর্ত 

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে মার্কিন পপ তারকা কেটি পেরির সম্পর্কের খবর রাষ্ট্র হয়েছে। জাপানের সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার বাড়িতে দাওয়াতে হাজির হয়ে যেন সম্পর্কে সিলমোহর দেন তারা। এবার সামাজিক মাধ্যমে প্রকাশ করলেন নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি।

বিজ্ঞাপন

নিজের ইনস্টাগ্রামে অন্তরঙ্গ মুহূর্তের একগুচ্ছ ছবি ও ভিডিও প্রকাশ করেন কেটি। কোনোটায় তাদের দেখা গেছে রোমান্টিক পোজ দিতে। কোনোটায় গালে গাল ঠেকিয়ে আছেন। ভিডিওগুলোতেও একসঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে। কেটি লিখেছেন, ‘টোকিও টাইমস অন ট্যুর অ্যান্ড মোর’।

এর আগে ফুমিও কিশিদার বাড়িতে দাওয়াতেও এক ফ্রেমে বন্দি হয়েছিলেন দুজন। সেই ছবি শেয়ার করে ফুমিও লিখেছিলেন, প্রেমিকা কেটি পেরিকে নিয়ে জাপানে এসেছেন জাস্টিন ট্রুডো। আমাদের সঙ্গে নৈশভোজও করেছেন তারা।

বিজ্ঞাপন

Ketty_20251207_120223199

প্রাক্তন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ট্রুডো লিখেছিলেন, ইউকো আর তোমার সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ পেয়ে খুব ভালো লাগল। আমাদের বন্ধুত্ব অটুট রাখার জন্য ধন্যবাদ ফুমিও।’ প্রতিত্তরে কিশিদা লেখেন, ‘ধন্যবাদ, তুমি আর কেটি ভালো করে ছুটি কাটাও।

বিজ্ঞাপন

japen_20251205_165349708_20251207_120235094

গেল জুলাইয়ে প্রথম একসঙ্গে দেখা যায় কেটি-ট্রুডোকে। একটি নৈশভোজে গিয়েছিলেন তারা। সে ছবি ফাঁস হতেই ডানা মেলে সম্পর্কের গুঞ্জন। এরপর অক্টোবরে দুজন ক্যামেরায় ধরা পড়েন চুম্বনরত অবস্থায়। এবার কেটি নিজেই সামনে আনলেন অন্তরঙ্গ মুহূর্ত। 

বিজ্ঞাপন

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission