বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন কেয়া পায়েল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ , ১২:৩২ পিএম


বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন কেয়া পায়েল
কেয়া পায়েল। ছবি: সংগৃহীত

ছোট পর্দার দর্শকপ্রিয় মুখ কেয়া পায়েল। নতুন নতুন নাটক নিয়ে নিয়োমিত দর্শকদের সামনে হাজির হচ্ছেন। বলা চলে বছর জুড়েই ব্যস্ত থাকেন বিভিন্ন কাজ নিয়ে। অভিনয়ের পাশাপাশি ব্যবসা নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে ভক্তরা এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবনেরও খবর জানতে চান। তাদের প্রশ্ন, কবে বিয়ে করছেন কেয়া পায়েল?

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে এসেছিলেন কেয়া পায়েল। সেখানে এক সাক্ষাৎকারে নিজের বিয়ে নিয়ে মুখ খুলেছেন। বিয়ে নিয়ে প্রশ্ন উঠলে কেয়া বলেন, বিয়ে যদি করি, সবাইকে জানিয়েই করব। বিয়ে জানিয়ে করাটাই সুন্দর। জীবনের এত সুন্দর পথচলায় আমি চাই সবার আশীর্বাদ থাকুক।

বিজ্ঞাপন

1725262944_1_20250202_180124731

অভিনেত্রী আরও বলেন, সব মেয়েরই উচিত স্বাধীনভাবে চলা। যে পরিবারে আমার বিয়ে হবে, আমি চাই তারা আমাকে আপন করে নিক। আমিও তাদের আপন করে নেব। এক জীবন কাটিয়েছি মা–বাবার সঙ্গে, আরেক জীবন কাটাব আরেক মা–বাবার সঙ্গে। তখন নতুন করে আরেক কেয়া পায়েলের জন্ম হবে।

বিজ্ঞাপন

তবে কবে বিয়ে করবেন সে নিয়ে নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। বিষয়টি সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দেন কেয়া। তার কথায়, বিয়ের ক্ষেত্রে তিনি শুধু সৃষ্টিকর্তার ওপরই ভরসা রাখতে চান।

সম্প্রতি মুক্তি পেয়েছে কেয়া পায়েল অভিনীত  ‘তুমি আমার বউ’ নামের একটি নাটক। বেশ প্রশংসা কুড়াচ্ছে। এ ছাড়া প্রচারিত হচ্ছে অভিনেত্রীর ‘এটা আমাদেরই গল্প’ নামের ধারাবাহিক।

বিজ্ঞাপন

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission