হিরো আলমকে প্রার্থী হিসেবে চায় যে চার দল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ , ০১:৫৭ পিএম


হিরো আলমকে প্রার্থী হিসেবে চায় যে চারটি দল
হিরো আলম। ছবি: সংগৃহীত

দেশের আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারও আলোচনায় এসেছেন তিনি। এর আগে কয়েকবার নানামাত্রিক নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। সেই ধারাবাহিকতায় আসছে নির্বাচনেও এমপি পদে লড়বেন তিনি।

বিজ্ঞাপন

তফসিল ঘোষণার পর তিনি আনুষ্ঠানিকভাবে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। তবে এবার আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়, দলীয় প্রতীকেই লড়তে পারেন বলে জানিয়েছেন তিনি। তবে যতোটা নিশ্চিত তার মাঠে নামা, ততোটাই অনিশ্চিত ঠিক কোন দল থেকে তিনি প্রার্থী হবেন। কারণ, এরইমধ্যে ৪টি দল থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব পেয়েছেন তিনি।

হিরো আলম বলেন, স্বতন্ত্র হিসেবে আমি কয়েকবার নির্বাচন করেছি। এবার কিছু রাজনৈতিক দল আমাকে তাদের প্রতীকে নির্বাচন করার প্রস্তাব দিয়েছে। তাই বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছি। তবে কোন দল থেকে নির্বাচন করব এটা এখনই বলতে চাই না। সময় হলে জানাবো।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, চারটি রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগ করেছে। প্রত্যেক দলের পক্ষ থেকেই তাকে মনোনয়নের নিশ্চয়তাসহ অফার দেওয়া হয়েছে। তবে তিনি এখনও কাউকে চূড়ান্ত আশ্বাস দেননি।

আরও পড়ুন

হিরো আলমের ভাষায়, চারটি দলের নেতারা আমার সঙ্গে দেখা করেছেন, ফোনেও কথা বলেছেন। তারা সবাই আমাকে তাদের দল থেকে নির্বাচন করতে বলছেন। আমি সবার প্রতিই শ্রদ্ধাশীল। তবে আমি কাউকে এখনই প্রতিশ্রুতি দিইনি। আমি জনগণের স্বার্থ দেখেই সিদ্ধান্ত নেবো।

বিজ্ঞাপন

কোন কোন দল যোগাযোগ করেছে এ বিষয়ে জানতে চাইলে তিনি যে চারটি দলের নাম উল্লেখ করেন সেগুলো হলো- গণঅধিকার পরিষদ, আমজনতার দল, বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ শ্রমজীবী পার্টি।

হিরো আলম বলেন, দল যেটিই হোক, আমার মূল লক্ষ্য জনগণের জন্য কাজ করা। আমাকে যে দলই নিক, আমি যেন মানুষের পাশে থাকতে পারি, সেটাই মুখ্য।

রাজনৈতিক অঙ্গনে হিরো আলমের সক্রিয়তা, সাহসী অবস্থান ও নিয়মিত প্রচারণা তাকে বারবার আলোচনায় এনে দিয়েছে। এবার দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে দাঁড়ালে তার রাজনৈতিক যাত্রায় এটি হবে নতুন অধ্যায়।

আরটিভি/এএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission