জুবিনের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ভারতীয় রাজনীতিবিদ 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ০৪:২৬ পিএম


জুবিনের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ভারতীয় রাজনীতিবিদ 
জুবিনের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ভারতীয় রাজনীতিবিদ । ছবি: সংগৃহীত

আড়াই হাজার পৃষ্ঠার চার্জশিট জমা দেওয়ার পর জুবিন গর্গ হত্যাকাণ্ড নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। চারজনের বিরুদ্ধে এই হত্যার অভিযোগ আনা হয়েছে। এবার ভারতের রাজনীতিবিদ অখিল গগৈ ঘটনা নিয়ে নতুন দাবি করেছেন।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, অখিল গগৈর দাবি, কোভিড আক্রান্ত ছিলেন জুবিন। তিনি জানান, জুবিনের স্ত্রী গরিমা পুলিশকে সিঙ্গাপুরের স্বাস্থ্য দপ্তরের একটি নথি জমা দিয়েছিলেন। সেখানে বলা হয়েছে, ২০২৫ সালের ২০ সেপ্টেম্বর পর্যন্ত প্রয়াত গায়ক কোভিডে আক্রান্ত ছিলেন।

তদন্ত কমিটির কাজ নিয়েও প্রশ্ন তুলেছেন অখিল। তিনি বলেন, অভিযোগপত্র অনুযায়ী এসআইটি ঘটনাস্থল থেকে মাত্র দুটি প্রমাণ সংগ্রহ করেছে। এক, সিঙ্গাপুরের ৫০০ মিলিলিটারের একটি প্রাকৃতিক খনিজ জলের বোতল। দুই, ঘটনাস্থলের একটি ভিডিও।

বিজ্ঞাপন

তার অভিযোগ, তদন্তদলের উচিত ছিল অভিযুক্তদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা। তদন্তকারী আধিকারিকেরা অপরাধস্থলটি সঠিকভাবে পুনর্নির্মাণ করতে ব্যর্থ হয়েছেন।

আরও পড়ুন

গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের সেন্ট জন আইল্যান্ডে স্কুবা ডাইভিংয়ে যান জুবিন গর্গ। সেখানে তাকে পানি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষ রক্ষা হয়নি। মৃত্যুকালে গায়কের বয়স হয়েছিল ৫২ বছর।

বিজ্ঞাপন

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission