‘‌‌‌‌‌হাদি ভাইয়ের মৃত্যুতে এতো কেঁদেছি, জীবনে কারো জন্য এতো কাঁদিনি’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ , ০৪:১৬ পিএম


‘‌‌‌‌‌হাদি ভাইয়ের মৃত্যুতে এতো কেঁদেছি, জীবনে কারো জন্য এতো কাঁদিনি’
‘‌‌‌‌‌হাদি ভাইয়ের মৃত্যুতে এতো কেঁদেছি, জীবনে কারো জন্য এতো কাঁদিনি’। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী শিরিন শিলা। সম্প্রতি এক প্রতিক্রিয়ায় তিনি জানান, জীবনে আর কারো জন্য তিনি এভাবে কাঁদেননি।

শিরিন শিলা বলেন, জীবনে কোনোদিনই আমি কারো জন্য এভাবে কাঁদিনি। মনে হচ্ছে আমার হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে। 

তিনি জানান, হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই তাকে নিয়ে জানার আগ্রহ তৈরি হয় তার মধ্যে।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, আগে শরীফ ওসমান হাদিকে খুব একটা চিনতেন না তিনি। তবে ঘটনার পর তাকে নিয়ে বিস্তর গবেষণা করেন। 

শিরিন শিলা বলেন, উনাকে নিয়ে অনেক রিসার্চ করেছি। উনার বিপ্লবী কবিতা, কথাবার্তা-প্রতিটি কথায় দেশের প্রতি ভালোবাসার গন্ধ পাই।

তিনি আরও বলেন, এরপর থেকে আমি সত্যিকার অর্থেই উনার ফ্যান হয়ে গেছি। উনার প্রতিটা কথা, প্রতিটা ইন্টারভিউ দেখেছি। আমার মনে হয় না উনার কোনো ভিডিও দেখা বাকি আছে।

আরও পড়ুন

প্রয়াত শরীফ ওসমান হাদির জন্য ন্যায়বিচার চেয়ে শিরিন শিলা বলেন, আমি নীরবে কান্না করেছি। আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করেন। আমরা তাকে শহীদ হিসেবেই মানি।

হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, আমি চাই যারা তাকে খুন করেছে, তাদের শাস্তি হোক। আল্লাহ যেন তাদের এই দুনিয়াতেই বিচার করেন।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission