
২৫ ডিসেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে দুটি আকর্ষণীয় সিনেমা-একটি ভয়ঙ্কর অ্যানাকোন্ডা নিয়ে আরেকটি মজাদার স্পঞ্জববের নতুন অ্যাডভেঞ্চার। সিনেমাগুলো বাংলাদেশে মুক্তি পাবে একই দিনে।
অ্যানাকোন্ডা: মেটা-রিবুট

১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘অ্যানাকোন্ডা’ সিনেমা বিশ্বজুড়ে আলোচনার সৃষ্টি করেছিল। এটি ছিল একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার হরর সিনেমা, যেখানে দেখা গিয়েছিল একটি বিশালাকার বিষধর সাপের আক্রমণ। এখন ২৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে এর মেটা-রিবুট, যা পরিচালনা করেছেন টম গোর্মিকান।
এই সিনেমার গল্প অনুসরণ করছে ডগ ও গ্রিফ নামের দুই বন্ধুকে, যারা তাদের শৈশবের প্রিয় সিনেমা ‘অ্যানাকোন্ডা’ পুনরায় তৈরি করতে বেরিয়ে পড়েন। কিন্তু শুটিংয়ের মাঝখানে তারা যে ভয়ঙ্কর বিপদে পড়বেন, তা তারা ভাবতেই পারেননি-একটি বাস্তব অ্যানাকোন্ডা তাদের সামনে আসবে!
এই সিনেমাটি একটি কমেডি-থ্রিলার হিসেবে তৈরি হয়েছে, যা দর্শকদের হাসি এবং উত্তেজনা এনে দেবে। বিশেষ করে জ্যাক ব্ল্যাক এবং পল রুডের অভিনয় এবং চিত্রনাট্যের আত্ম-সচেতন রসবোধ দর্শকদের পছন্দ হচ্ছে। এটি বড়দিনের ছুটির মৌসুমে একটি মজার পপকর্ন সিনেমা হিসেবে দেখা যেতে পারে।
দ্য স্পঞ্জবব মুভি: সার্চ ফর স্কয়ারপ্যান্টস

অন্যদিকে, অ্যানিমেশন সিনেমার প্রেমিকদের জন্য সুখবর-‘দ্য স্পঞ্জবব মুভি: সার্চ ফর স্কয়ারপ্যান্টস’ পর্দায় আসছে। এই সিনেমায় স্পঞ্জবব স্কয়ারপ্যান্টস তার হারিয়ে যাওয়া পোষা শামুক গ্যারিকে খুঁজতে সমুদ্রের গভীরে এক মহাকাশযানে অভিযান চালায়।
সিনেমাটির গল্পে স্পঞ্জবব ফ্লাইং ডাচম্যানের মুখোমুখি হয় এবং সাহসী হওয়ার চেষ্টা করে, যদিও সে খুব ভয় পায়। তার অভিযানের মধ্যে মিস্টার ক্র্যাবস, স্কুইডওয়ার্ড এবং গ্যারি তাকে সহায়তা করতে আসে।
স্পঞ্জববের এই নতুন অ্যাডভেঞ্চার ইতিমধ্যেই সমালোচকদের কাছ থেকে ইতিবাচক রিভিউ পেয়ে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। ছবিটি ১৯ ডিসেম্বর মুক্তি পায় এবং প্রথম দিনে ৫.৬ মিলিয়ন ডলার আয় করেছে। রটেন টমেটোসের মতে, ৮৭% সমালোচক ইতিবাচক রিভিউ দিয়েছেন, যা প্রমাণ করে এটি একটি আকর্ষণীয় সিনেমা।
এই দুটি সিনেমা ২৫ ডিসেম্বর থেকে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে দর্শকদের জন্য উন্মুক্ত হবে।
আরটিভি/কেআই




