সোশ্যাল মিডিয়ায় প্রতারণার কবলে অভিনেতা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ , ০৬:২০ পিএম


সোশ্যাল মিডিয়ায় প্রতারণার কবলে অভিনেতা
সোশ্যাল মিডিয়ায় প্রতারণার কবলে অভিনেতা। ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় তামিল সংগীত পরিচালক ও অভিনেতা জি ভি প্রকাশ কুমার সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক প্রতারণার ফাঁদে পড়েছেন। এক ব্যক্তির করুণ কাহিনিতে বিশ্বাস করে তিনি ‘জিপে’ এর মাধ্যমে ২০ হাজার টাকা পাঠান। পরে নেটিজেনদের সতর্কবার্তায় বিষয়টি প্রকাশ্যে আসে।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটে এক্স (পূর্বে টুইটার)-এ। ‘প্রসন্ন সদীশ’ নামে এক নেটিজেন এবং ‘মম লিটল কিং’ হ্যান্ডেল থেকে একটি আবেগঘন পোস্ট করা হয়। সেখানে দাবি করা হয়, ওই ব্যক্তির মা সারা জীবন তাকে ও তার ছোট বোনকে মানুষ করেছেন এবং সম্প্রতি তার মৃত্যু হয়েছে। শেষকৃত্যের জন্য আর্থিক সাহায্যের আবেদন জানানো হয়।

২৫ ডিসেম্বর সকাল ১১টা ১২ মিনিটে প্রথমবার এই আবেদন জানানো হয়। সাড়া না পেয়ে দুপুর ১টা ৫৯ মিনিটে আবার জি ভি প্রকাশ কুমারকে ট্যাগ করা হয়। এরপর দুপুর ২টা ২৪ মিনিটে অভিনেতা-সঙ্গীত পরিচালক ওই ব্যক্তির জিপে নম্বর জানতে চান। মাত্র চার মিনিটের মধ্যেই, দুপুর ২টা ২৮ মিনিটে তিনি ২০ হাজার টাকা পাঠান এবং লেনদেনের স্ক্রিনশটও শেয়ার করেন। টাকা পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তি প্রকাশ কুমারকে ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

শুরুতে বহু নেটিজেন প্রকাশ কুমারের মানবিকতার প্রশংসা করেন। মন্তব্যে লেখা হয়, জিভি স্যার, সত্যিই খুব বড় মনের মানুষ। তবে কিছুক্ষণের মধ্যেই সন্দেহ প্রকাশ করতে শুরু করেন অন্য ব্যবহারকারীরা। পোস্টে ‘কমিউনিটি নোট’ যোগ করে জানানো হয়, ছবিতে যাকে মৃত বলে দাবি করা হয়েছে, তিনি আসলে ২০২২ সালেই মারা গিয়েছেন এবং একই ছবি ব্যবহার করে বারবার প্রতারণা করা হচ্ছে।

আরও পড়ুন

এরপর মন্তব্যের সুর বদলে যায়। কেউ লেখেন, আপনাকে স্ক্যাম করা হয়েছে। আবার কেউ দাবি করেন, তাদের কাছ থেকেও একই কাহিনি শুনিয়ে টাকা নেওয়া হয়েছে। এক ব্যবহারকারী লেখেন, সে বলেছিল তার মা কয়েক দিন আগে মারা গিয়েছেন, আমিও বিশ্বাস করে হাজার টাকা পাঠিয়েছি। অনেকেই প্রকাশ কুমারকে পুলিশের কাছে অভিযোগ জানানোর পরামর্শ দেন।

বিজ্ঞাপন

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission