‘তিনি মানুষের দোয়া নিয়ে গেছেন, আর রেখে গেছেন আশীর্বাদ’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ , ০৭:৪৯ পিএম


তিনি মানুষের দোয়া নিয়ে গেছেন, আর রেখে গেছেন আশীর্বাদ: বেবী নাজনীন
তিনি মানুষের দোয়া নিয়ে গেছেন, আর রেখে গেছেন আশীর্বাদ: বেবী নাজনীন। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন।

বিজ্ঞাপন

শোক বার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মত মহান নেত্রীর শূন্যতা বাংলাদেশের মানুষ সব সময় অনুভব করবে। শুধু মাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে যে কষ্ট দেয়া হয়েছে, তার প্রতি যে অবিচার করা হয়েছে, এর বিচার মহান আল্লাহ অবশ্যই করবেন। তিনি দেশ এবং মানুষের জন্য যে ত্যাগ স্বীকার করছেন, রাজনীতির ইতিহাসে সেটা নজিরবিহীন।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে আজ বাকরুদ্ধ হয়ে গেছে মানুষ, বাকরুদ্ধ হয়ে গেছে সারাদেশ। মহান আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করেন। সেই সঙ্গে তিনি যেন জিয়া পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন।

বিজ্ঞাপন

গান গাওয়ার পাশাপাশি একটা সময় বেবী নাজনীন রাজনীতিতেও সক্রিয় হন। বিএনপির রাজনীতির সঙ্গে তিনি নিজেকে যুক্ত করেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কাছাকাছি দেখার সুযোগ হয়েছে তার।

আরও পড়ুন

বেবী নাজনীন বলেন, বেগম জিয়ার এই অন্তিম যাত্রায় তিনি যেমন মানুষের দোয়া নিয়ে গেছেন, তেমনি দেশের মানুষের জন্য রেখে গেছেন আশীর্বাদ, যা আগামীর বাংলাদেশ বিনির্মাণে মানুষের গণতান্ত্রিক শক্তি হয়ে কাজ করবে। তার উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই শক্তির মাধ্যমেই নতুন এবং সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে এগিয়ে যাবেন।

বিজ্ঞাপন

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission