ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

আপসহীন জননেতা শামীম হাসান!

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৯:২৮ এএম
আপসহীন জননেতা শামীম হাসান!। ছবি: সংগৃহীত

সমসাময়িক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে একজন সাহসী ও আপসহীন নেতার গল্প নিয়ে নতুন নাটক ‘জননেতা’ নিয়ে দর্শকের সামনে হাজির হয়েছেন জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার। নাটকে তিনি অভিনয় করেছেন অদম্য সাহসী জননেতা রানা রহমান চরিত্রে।

নাটকটি নির্মাণ করেছেন পরিচালক বর্ণনাথ। অবহমান বাংলার গ্রামীণ আবহে নির্মিত এই নাটকে সমাজের ঘুণে ধরা বাস্তবতা এবং নৈতিকতার প্রশ্নে এক নেতার আপসহীন অবস্থান তুলে ধরা হয়েছে।

নির্মাতা জানান, ঘুণে ধরা ও পচে যাওয়া সামাজিক ব্যবস্থায় একজন আপসহীন রানা রহমান আমাদের জন্য কতটা জরুরি-নাটক ‘জননেতা’ তারই উজ্জ্বল দৃষ্টান্ত। নীতির প্রশ্নে সে নিজের স্ত্রী, শ্বশুর ও শ্যালকের মতো নেতিবাচক চরিত্রের বিরুদ্ধে কখনও মনস্তাত্ত্বিক, কখনও সম্মুখ লড়াই করেছে।

image

নাটকে চেয়ারম্যানের স্ত্রী রাইসা চরিত্রে অভিনয় করেছেন সামান্তা পারভেজ। তার সাবলীল অভিনয় গল্পের শক্তিকে আরও বাড়িয়ে তুলেছে। পাশাপাশি শ্বশুর-শাশুড়ির চরিত্রে হান্নান শেলী ও রেশমা আহমেদ–এর অভিনয় নাটকটিকে সময়োপযোগী ও বাস্তবধর্মী করে তুলেছে বলে মনে করেন নির্মাতা।

আরও পড়ুন

আর জি ড্রামা প্রযোজিত নাটকটি বৃহস্পতিবার (৮ জানুয়ারি) একই নামের ইউটিউব চ্যানেলে মুক্তি পায়। বর্তমান সময়ের বাস্তবতা ও রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরা এই নাটক দর্শকদের গভীরভাবে নাড়া দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নাটকের পরিচালক ও প্রযোজক।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন