ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

এবার তৃপ্তির প্রেমে পাগল শহিদ!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৪:২২ পিএম
এবার তৃপ্তির প্রেমে পাগল শহিদ!। ছবি: সংগৃহীত

বলিউডে আলোচনার ঝড় তুলল বহুল প্রতীক্ষিত ছবি ‘ও রোমিও’। সৃজিত না, বরং বলিউডের প্রখ্যাত নির্মাতা বিশাল ভরদ্বাজ ও অভিনেতা শহিদ কাপুর ফের একসঙ্গে ফিরছেন, তাও আবার এক রক্তাক্ত প্রেম আর প্রতিশোধের কাহিনি নিয়ে। প্রযোজক সাজিদ নাড়িয়াদওয়ালা সম্প্রতি প্রকাশ করেছেন ছবির প্রথম টিজার, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তুমুল উত্তেজনা সৃষ্টি করেছে।

‘ও রোমিও’র গল্প আবর্তিত হয়েছে একতরফা ভালোবাসার আবেগঘন পটভূমিতে। ছবিতে শহিদ কাপুর ও তৃপ্তি দিমরির সম্পর্কের টানাপোড়েন, আবেগ, যন্ত্রণা ও প্রত্যাখ্যাত প্রেমের পরিণতি ফুটে উঠেছে গভীরভাবে। টিজারে স্পষ্ট ইঙ্গিত-এবার তৃপ্তির জন্য সব কিছু করতে প্রস্তুত শহিদ। প্রেম, ক্ষোভ আর প্রতিশোধের আগুনে জ্বলবে এই সম্পর্ক।

শুধু শহিদ ও তৃপ্তি নন, ছবিতে আরও রয়েছেন একঝাঁক শক্তিশালী অভিনেতা- নানা পাটেকর, অভিনাশ তিওয়ারি, দিশা পাটানি, ফরিদা জলাল, অরুণা ইরানি, বিক্রান্ত ম্যাসি এবং বিশেষ উপস্থিতিতে তামান্না ভাটিয়া। টিজারের প্রতিটি ঝলকে ধরা পড়েছে চরিত্রগুলির ভিন্ন ভিন্ন আবেগ ও অন্ধকার দিক।

বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি এই রিভেঞ্জ রোম্যান্স ইতিমধ্যেই ২০২৬ সালের সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলির তালিকায় উঠে এসেছে। বিশাল ভরদ্বাজের স্বাক্ষরধর্মী গল্প বলার ভঙ্গি, তীব্র আবেগ আর শক্তিশালী অভিনয়-সব মিলিয়ে দর্শকদের জন্য অপেক্ষা করছে এক ঝাঁঝালো সিনেম্যাটিক অভিজ্ঞতা।

আরও পড়ুন

সিনেমাটির প্রযোজনায় সাজিদ নাদিয়াদওয়ালা, পরিচালনায় বিশাল ভরদ্বাজ। সব ঠিক থাকলে ছবিটি ২০২৬ সালের ১৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত
রজনীকান্ত অভিনীত নতুন সিনেমা ‘জেলার ২’ মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে ১২৫ কোটি রুপির বেশি আয় করেছে। তবে দুর্দান্ত সূচনা সত্ত্বেও ভারতের বাজারে অভিনেতার আগের ছবি ‘কুলি’র উদ্বোধনী দিনের আয়ের রেকর্ড ভাঙতে পারেনি সিনেমাটি।
প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত
৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ৪০০টি পরিবারের এক বছরের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর খরচ বহনের উদ্যোগ নিয়েছেন।
৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
মেয়ের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এবার প্রথমবারের মতো ভক্তদের সামনে প্রকাশ করেছেন মেয়ে আনায়ার ছবি।
মেয়ের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরাত
বালিতে দুর্ঘটনায় মেরুদণ্ডে চোট পাওয়ার পর অস্ত্রোপচার করাতে হয়েছিল বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচাকে। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাইয়ে ফিরিয়ে আনা হয় তাকে।
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরাত
আরটিভিতে আজ যা দেখবেন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন
আরও পড়ুন
মুক্তির আগেই ছবিটি দেখতে চায় গ্যাংস্টার হুসেইন’র পরিবার, ঘটনা কী