ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

অবশেষে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ পেলেন হিরো আলম

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৬:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচন করার ঘোষণা আগেই দিয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। গুঞ্জন ছিল নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন। তবে শেষ মুহূর্তে ‘আমজনতা’ দল থেকে মনোনয়নপত্র কেনেন।

মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন নির্ধারিত সময়ের মধ্যে জমা না দিতে পারায় তার ফরমটি নেয়নি জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা। হিরো আলমের নির্বাচনের অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তবে হাইকোর্টের আপিল বিভাগের রায়ে সেই অনিশ্চয়তা কেটে গেছে।

সোমবার (১২ জানুয়ারি) হিরো আলম হাইকোর্টের রায়ের বিষয়টি নিশ্চিত করে স্যোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। পোস্টে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ হাইকোর্ট থেকে আপিলে রায় পেয়েছি মনোনয়নপত্র জমা নেওয়ার।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবারের মতো বগুড়া থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ে প্রার্থিতা বাতিল হলেও পরে আদালতের আদেশে তা ফিরে পান এবং ‘সিংহ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ভোটের দিন কারচুপির অভিযোগ তুলে তিনি নির্বাচন বর্জন করেন।

পরে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুর পর অনুষ্ঠিত উপনির্বাচনেও অংশ নেন হিরো আলম। সেই নির্বাচনে ভোটের দিন এক কেন্দ্রে তার ওপর হামলার ঘটনা ঘটে।

আরটিভি/এএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চিরনিদ্রায় শায়িত অভিনেত্রী নাসিমা খান
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খানের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাদ জোহর জানাজা শেষে ঢাকার আজিমপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
চিরনিদ্রায় শায়িত অভিনেত্রী নাসিমা খান
নিজের সুখের রহস্য জানালেন পরীমনি
তারকাদের জীবনে আলো, ক্যামেরা আর ব্যস্ততার অভাব নেই। কিন্তু দিনশেষে সবাই প্রশান্তির ঠিকানা খুঁজে থাকেন সবাই। আর এবার নিজের ভালো থাকার রহস্য প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি দুই সন্তানকে নিয়ে কাশবনে ঘুরতে গিয়ে প্রকৃতির মাঝে সময় কাটিয়েছেন তিনি। সেই মুহূর্তের ছবিগুলো প্রকাশ করে সুখের সংজ্ঞাও তুলে ধরেছেন নিজের মতো করে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করেন পরীমনি। ছবিতে কখনো তাকে দেখা গেছে কাশবনের পাশে দাঁড়িয়ে থাকতে, কখনো আবার বসে সময় কাটাতে। কোথাও একা, কোথাও সন্তানদের সঙ্গে- বিভিন্ন মুহূর্তের এসব ছবিতে ধরা পড়েছে তার স্বাভাবিক ও প্রাণবন্ত উপস্থিতি। ছবিগুলোর ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘মাই হ্যাপিনেস’। সংক্ষিপ্ত এই কথার মধ্য দিয়েই সন্তানদের সঙ্গে কাটানো সময়ের প্রতি তার ভালো লাগার বিষয়টি প্রকাশ পেয়েছে। শরতের স্নিগ্ধ পরিবেশে দুই সন্তানকে নিয়ে ঘোরাঘুরি, খোলা আকাশের নিচে সময় কাটানো- সব মিলিয়ে দিনটি উপভোগ করেছেন এই অভিনেত্রী। ব্যক্তিজীবনে নানা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে পরীমনিকে। চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর তাদের সংসারে জন্ম নেয় ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য। তবে পরবর্তী সময়ে তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটে। এরপর ছেলেকে নিজের কাছে রেখে তার দেখাশোনা ও বেড়ে ওঠার দায়িত্ব পালন করে আসছেন পরীমনি। পরে তার পরিবারে যুক্ত হয় আরেক সদস্য। কন্যাসন্তান সাফিরা সুলতানা প্রিয়মকে দত্তক নেন এই অভিনেত্রী। বর্তমানে দুই সন্তানকে ঘিরেই তার ব্যক্তিগত জীবনের বড় একটি অংশ আবর্তিত হচ্ছে। অভিনয়ের পাশাপাশি সন্তানদের সঙ্গে সময় কাটানো, তাদের নিয়ে ঘুরতে যাওয়া এবং বিভিন্ন আনন্দঘন মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করে নিতে দেখা যায় পরীমনিকে। এবারের কাশবনে কাটানো সময়ের ছবিগুলোতেও সেই পরিচিত দিকটি সামনে এসেছে। তার কাছে সন্তানদের সঙ্গে কাটানো সাধারণ মুহূর্তগুলোই যে বিশেষ আনন্দের, ‘মাই হ্যাপিনেস’ ক্যাপশনে সেটিই যেন প্রকাশ পেয়েছে। আরটিভি/এসআর
নিজের সুখের রহস্য জানালেন পরীমনি
‘হুরমত’ নিয়ে দর্শকদের মন্তব্যে আবেগাপ্লুত অভিনেত্রী দানানীর মোবিন
পাকিস্তানি ধারাবাহিক নাটক ‘হুরমত’-এ অভিনয় করে দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন অভিনেত্রী দানানীর মোবিন।
‘হুরমত’ নিয়ে দর্শকদের মন্তব্যে আবেগাপ্লুত অভিনেত্রী দানানীর মোবিন
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ভানিজা সাত্তার
পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক শোয়েব মালিককে বিয়ের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দেশটির অভিনেত্রী ভানিজা সাত্তার।
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ভানিজা সাত্তার
ইকরার জন্মদিনে আবেগঘন পোস্ট, স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন আলভী
স্ত্রী ইকরাকে হারানোর শোক বুকে নিয়েই জীবনের পথে এগিয়ে চলেছেন অভিনেতা জাহের আলভী। স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন, ফিরেছেন শুটিংয়েও। তবে তার এই স্বাভাবিক জীবনযাপন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন ও সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাকে।
ইকরার জন্মদিনে আবেগঘন পোস্ট, স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন আলভী
আরও পড়ুন
প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, বিশৃঙ্খলা ও প্রভাব বিস্তারে তাৎক্ষণিক শাস্তি
স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম
ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
ইউপি নির্বাচনের দিনক্ষণ নির্ধারণে বৈঠকে ইসি