ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ের মৃত্যুবার্ষিকীতে শুভর আবেগী বার্তা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৭:৩৮ পিএম
মায়ের মৃত্যুবার্ষিকীতে শুভর আবেগী বার্তা। ছবি: সংগৃহীত

মায়ের স্মৃতিতে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। মাকে হারানোর দুই বছর পূর্তি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি শেয়ার করেছেন এই অভিনেতা।

শুভ লিখেছেন, কামিনী, কাঠগোলাপ আর বেলি-মায়ের পছন্দের ফুল। ছাদে তার প্রিয় কাঠগোলাপ নিয়ে আসা হয়েছে, সেটা দেখাচ্ছিলাম। এই গাছটা এখন বড় হয়েছে, ফুলে ভরে যায়। শুধু তোমাকে আর দেখানো হলো না, মা। আমার এখনো মনে হয়, এই তো বাসায় ফিরেই ‘মা’ বলে ডাকতে পারব, কোলে গিয়ে শুয়ে পড়ব, বলব- ‘মা, আমার জন্য একটু দোয়া করো।’ কিন্তু…। মা আল্লাহর কাছে আজ দুই বছর। সম্ভব হলে আমার মাকে দোয়ায় রাখবেন।

স্ট্যাটাসে ফুটে উঠেছে এক সন্তানের মাকে হারানোর শূন্যতা। বাস্তব জীবনে মা-ভক্ত হিসেবেই পরিচিত আরিফিন শুভ। অভিনয় জীবনের ব্যস্ততার মাঝেও মায়ের সঙ্গে কাটানো মুহূর্ত, তার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতার কথা প্রায়ই শেয়ার করতেন ভক্তদের সঙ্গে।

২০২৩ সালের ২৪ জানুয়ারি মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছিলেন এই অভিনেতা। সেই সময়ও বারবার মায়ের কথা স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। এবারও ব্যতিক্রম হলো না। কাঠগোলাপ গাছের প্রসঙ্গ টেনে যেন মায়ের স্মৃতির সঙ্গেই নতুন করে কথা বললেন শুভ।

আরও পড়ুন

ভক্ত ও সহকর্মীরাও কমেন্টে শুভর মায়ের জন্য দোয়া জানিয়েছেন এবং অভিনেতার প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। মায়ের প্রতি ভালোবাসা আর না বলা কথার আক্ষেপে ভরা এই পোস্ট আবারও মনে করিয়ে দিল-তারকাদের ঝলমলে জীবনের আড়ালেও থাকে একেবারে সাধারণ, গভীর মানবিক গল্প।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আদালত প্রাঙ্গণে পরীমনি, ‘ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে’
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় হাজিরা দিতে আজ ঢাকার জজ আদালতে গিয়েছিলেন চিত্রনায়িকা পরীমনি।
আদালত প্রাঙ্গণে পরীমনি, ‘ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে’
পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ
চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আজ অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে।  মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুনানিতে পরীমণির উপস্থিত থাকার কথা জানিয়েছেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী। গত ২৯ সেপ্টেম্বর এ বিষয়ে শুনানির দিন ধার্য থাকলেও পায়ে ব্যথার কারণে আদালতে হাজির হতে পারেননি পরীমণি। তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানির নতুন তারিখ ১৭ নভেম্বর নির্ধারণ করেন। ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাব। সংস্থাটির দাবি, ওই অভিযানে বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়। এ ঘটনায় র‍্যাবের করা মামলায় পরীমনিকে গ্রেপ্তার করা হলেও পরে তিনি জামিনে মুক্তি পান। মামলার অপর দুই আসামি হলেন পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং তার খালু কবীর হোসেন হাওলাদার। ২০২২ সালের ৫ জানুয়ারি বিচারিক আদালত তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন।  পরে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। হাইকোর্টের পর্যবেক্ষণসহ রায়ের পর মামলায় পুনরায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আসে। আরটিভি/এসআর
পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ
নতুন চমকে পর্দায় আসছেন রবার্ট প্যাটিনসন 
হলিউডের জনপ্রিয় গুপ্তচর চরিত্র জেমস বন্ডের নতুন অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন।
নতুন চমকে পর্দায় আসছেন রবার্ট প্যাটিনসন 
আরটিভিতে আজ (১৭  নভেম্বর) যা দেখবেন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৭  নভেম্বর) যা দেখবেন
আরটিভিতে আজ (১৬ নভেম্বর) যা দেখবেন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৬ নভেম্বর) যা দেখবেন
আরও পড়ুন
ছেলে পরীক্ষায় ছয় বিষয়ে ফেল, প্রধান শিক্ষককে পেটালেন বাবা
খেলার মাঠের দাবিতে যুবসমাজের মানববন্ধন
বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী 
৭ দিনের রিমান্ডে সাঈদ খোকন