ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

ফেব্রুয়ারিতে হলিউডে মুক্তি পাচ্ছে যেসব আলোচিত সিনেমা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৬ পিএম
মুক্তির অপেক্ষায় থাকা হলিউডের কিছু সিনেমা। ছবি: সংগৃহীত

ফেব্রুয়ারিজুড়ে হলিউডের পর্দা ব্যস্ত থাকতে যাচ্ছে। এই সময়ে বেশ কিছু সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। অ্যাকশনের পাশাপাশি ক্রাইম থ্রিলার, হরর, অ্যানিমেশন, কমেডি ও রহস্যে ঘেরা সিনেমা উপভোগ করতে পারবেন সিনেমাভক্তরা। এরমধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা দর্শকদের আপ্লুত করবে নিশ্চিত।

news

ক্রাইম ১০১
মাইক ডেভিস নামে এক রত্নচোরের ডাকাতির ঘটনা ঘিরে নির্মিত হয়েছে ‘ক্রাইম ১০১’। লন্ডনের ১০১ নম্বর ফ্রিওয়েতে মাইকের ডাকাতির ঘটনায় পুলিশ হতবাক হয়ে যায়। যখন মাইক সিদ্ধান্ত নেয় যে সে ডাকাতি করবে, তখন এক বীমা কর্মী শ্যারনের সঙ্গে পরিকল্পনা করে। কিন্তু শ্যারন সে পরিকল্পনা ফাঁস করে দেয়। পুলিশের এক কর্মকর্তা ওত পেতে থাকে মাইককে ধরা বা হত্যা করার জন্য। এরপরই দেখা দেয় টুইস্ট। বিখ্যাত পরিচালক বার্ট লেটনের ক্রাইম থ্রিলার ‘ক্রাইম ১০১’ আমেরিকার পর্দায় আসতে যাচ্ছে ১৩ ফেব্রুয়ারি। কুখ্যাত চোর মাইক ডেভিসের ভূমিকায় আছেন বিখ্যাত ক্রিস হেমসওয়ার্থ। আর বীমা দালাল শ্যারনের চরিত্রে হ্যালি ব্যারি। মাইক আর শ্যারনের মধ্যে আসলে কী ঘটেছিল, কেন শ্যারন সব পরিকল্পনা ফাঁস করে—সব জানা যাবে মুক্তির পর।

news

গোট
টাইরি ডিলিহে পরিচালিত আমেরিকান অ্যানিমেটেড স্পোর্টস কমেডি সিনেমা ‘গোট’ও মুক্তি পাবে ১৩ ফেব্রুয়ারি। অ্যানিমেটেড সিনেমাভক্তদের মধ্যে উত্তেজনা ছড়াবে সিনেমাটি। উইল হ্যারিস নামে একটি নৃতাত্ত্বিক ছাগল ঘোষণা দেয়, বাস্কেটবলের মতো একটি খেলা রোরবলে সে বিশ্বসেরা হতে চায়। এরপরই ঘটতে থাকে মজার, করুণ বিভিন্ন ঘটনা। মৌলিক এই অ্যাকশন-কমেডিটি সম্পূর্ণ প্রাণিজগতের ওপর ভিত্তি করে তৈরি। সনি পিকচার্স অ্যানিমেশনের এই সিনেমা সম্পাদনা করেছেন ক্লোয়ার নাইট। বোয়ার ছাগল উইল হ্যারিসের চরিত্রে কণ্ঠ দেন ক্যালেব ম্যাকলাফলিন। পৃথিবীর দ্রুততম, হিংস্র প্রাণীদের আধিপত্য ভেঙে কীভাবে একটি ক্ষুদ্র ছাগল বিশ্বসেরা হয়, সে কাহিনি দেখা যাবে সিনেমাটিতে।

news

দ্য ব্লাফ
এই মাসের অন্যতম সেরা আকর্ষণ বলিউড ‘দেশি গার্ল’ খ্যাত প্রিয়াঙ্কা চোপড়া। কার্ল আরবান ও ইসমাইল ক্রুজকে নিয়ে পর্দা মাতাতে আসছেন শিগগিরই। আগামী ২৫ ফেব্রুয়ারি প্রিয়াঙ্কা অভিনীত ও ফ্রাঙ্ক ই প লাওয়ার্স পরিচালিত ‘দ্য ব্লাফ’ মুক্তি পেতে যাচ্ছে। দুর্দান্ত অ্যাকশন-থ্রিলার এ সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়া এরসেল বোডেন নামে প্রাক্তন জলদস্যুর চরিত্রে থাকছেন। উনিশ শতকের শেষের দিকের ক্যারিবীয় অঞ্চলে নিজের পরিবারকে রক্ষা করতে একজন প্রাক্তন জলদস্যুকে আবারও সেই দস্যুতায় নামতে হয়। তবে এবার তাকে প্রবল প্রতিবন্ধকতার মুখে পড়তে হয় ক্যাপ্টেন কনরের (কার্ল আরবান) কাছ থেকে। কীভাবে সেই প্রতিবন্ধকতা পেরিয়ে পরিবারকে সাহায্য করবে এরসেল? প্রায় পৌনে দুই ঘণ্টার সিনেমাটি যুক্তরাষ্ট্র ও ভারতে একই দিন মুক্তি পাবে।

আরও পড়ুন

news

স্ক্রিম ৭
ইন্ডিয়ানার শান্ত শহর পাইন গ্রোভে সিডনি প্রেসকট নিজের জন্য একটি নতুন জীবন গড়ে তুলেছেন। তার এই শান্ত জীবনে অশান্ত হয়ে আবারও দেখা দেয় ঘোস্টফেস কিলার। সেই কিলার সিডনির মেয়ে ট্যাটুমকে লক্ষ্যবস্তুতে পরিণত করে। এতে আবারও বিপর্যয় নেমে আসে তার জীবনে, আর অতীতের মুখোমুখি হতে বাধ্য করে, যাতে হত্যাকাণ্ড চিরতরে বন্ধ হয়। আগের ছয় খণ্ডের মতো আমেরিকান স্ল্যাশার সিনেমা ‘স্ক্রিম ৭’-এ এবারও থাকছে টান টান উত্তেজনা। এটি পর্দায় আসতে যাচ্ছে ২৭ ফেব্রুয়ারি।

কেভিন উইলিয়ামসনের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত ‘স্ক্রিম ৭’-এ অভিনয় করবেন নেভ ক্যাম্পবেল, ইসাবেল মে, জেসমিন স্যাভয় ব্রাউন, ম্যাসন গুডিং, ম্যাথু লিলার্ড প্রমুখ।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরটিভিতে আজ যা দেখবেন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন
চিরনিদ্রায় শায়িত অভিনেত্রী নাসিমা খান
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খানের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাদ জোহর জানাজা শেষে ঢাকার আজিমপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
চিরনিদ্রায় শায়িত অভিনেত্রী নাসিমা খান
নিজের সুখের রহস্য জানালেন পরীমনি
তারকাদের জীবনে আলো, ক্যামেরা আর ব্যস্ততার অভাব নেই। কিন্তু দিনশেষে সবাই প্রশান্তির ঠিকানা খুঁজে থাকেন সবাই। আর এবার নিজের ভালো থাকার রহস্য প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি দুই সন্তানকে নিয়ে কাশবনে ঘুরতে গিয়ে প্রকৃতির মাঝে সময় কাটিয়েছেন তিনি। সেই মুহূর্তের ছবিগুলো প্রকাশ করে সুখের সংজ্ঞাও তুলে ধরেছেন নিজের মতো করে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করেন পরীমনি। ছবিতে কখনো তাকে দেখা গেছে কাশবনের পাশে দাঁড়িয়ে থাকতে, কখনো আবার বসে সময় কাটাতে। কোথাও একা, কোথাও সন্তানদের সঙ্গে- বিভিন্ন মুহূর্তের এসব ছবিতে ধরা পড়েছে তার স্বাভাবিক ও প্রাণবন্ত উপস্থিতি। ছবিগুলোর ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘মাই হ্যাপিনেস’। সংক্ষিপ্ত এই কথার মধ্য দিয়েই সন্তানদের সঙ্গে কাটানো সময়ের প্রতি তার ভালো লাগার বিষয়টি প্রকাশ পেয়েছে। শরতের স্নিগ্ধ পরিবেশে দুই সন্তানকে নিয়ে ঘোরাঘুরি, খোলা আকাশের নিচে সময় কাটানো- সব মিলিয়ে দিনটি উপভোগ করেছেন এই অভিনেত্রী। ব্যক্তিজীবনে নানা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে পরীমনিকে। চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর তাদের সংসারে জন্ম নেয় ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য। তবে পরবর্তী সময়ে তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটে। এরপর ছেলেকে নিজের কাছে রেখে তার দেখাশোনা ও বেড়ে ওঠার দায়িত্ব পালন করে আসছেন পরীমনি। পরে তার পরিবারে যুক্ত হয় আরেক সদস্য। কন্যাসন্তান সাফিরা সুলতানা প্রিয়মকে দত্তক নেন এই অভিনেত্রী। বর্তমানে দুই সন্তানকে ঘিরেই তার ব্যক্তিগত জীবনের বড় একটি অংশ আবর্তিত হচ্ছে। অভিনয়ের পাশাপাশি সন্তানদের সঙ্গে সময় কাটানো, তাদের নিয়ে ঘুরতে যাওয়া এবং বিভিন্ন আনন্দঘন মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করে নিতে দেখা যায় পরীমনিকে। এবারের কাশবনে কাটানো সময়ের ছবিগুলোতেও সেই পরিচিত দিকটি সামনে এসেছে। তার কাছে সন্তানদের সঙ্গে কাটানো সাধারণ মুহূর্তগুলোই যে বিশেষ আনন্দের, ‘মাই হ্যাপিনেস’ ক্যাপশনে সেটিই যেন প্রকাশ পেয়েছে। আরটিভি/এসআর
নিজের সুখের রহস্য জানালেন পরীমনি
‘হুরমত’ নিয়ে দর্শকদের মন্তব্যে আবেগাপ্লুত অভিনেত্রী দানানীর মোবিন
পাকিস্তানি ধারাবাহিক নাটক ‘হুরমত’-এ অভিনয় করে দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন অভিনেত্রী দানানীর মোবিন।
‘হুরমত’ নিয়ে দর্শকদের মন্তব্যে আবেগাপ্লুত অভিনেত্রী দানানীর মোবিন
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ভানিজা সাত্তার
পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক শোয়েব মালিককে বিয়ের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দেশটির অভিনেত্রী ভানিজা সাত্তার।
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ভানিজা সাত্তার
আরও পড়ুন
প্রকাশ্যে ‘জুমানজি’ নতুন সিনেমার ট্রেইলার, ফিরছেন পুরোনো তারকারা