ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

হারুন কিসিঞ্জারের মৃত্যুর গুজবে ছেলের ক্ষোভ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২০ পিএম
ছবি: সংগৃহীত

নব্বই দশকের জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জারের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তার ছেলে রুবেল খন্দকার। বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এই অভিনেতাকে ঘিরে সামাজিক মাধ্যমে ভিত্তিহীন মৃত্যুর খবর ভাইরাল হয়।

রুবেল খন্দকার সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রতিক্রিয়ায় জানান, কিছু অসাধু ও ভিউলোভী ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তার বাবার মৃত্যুর গুজব ছড়াচ্ছেন। তিনি বলেন, মানুষের অসুস্থতা নিয়ে যারা ব্যবসা করতে চায়, তারা সমাজের আবর্জনা।এমন বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

বাবার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে রুবেল জানান, আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন হারুন কিসিঞ্জার। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে থাকার পর তার অবস্থার উন্নতি হয়েছে। হাসপাতাল থেকে ছাড়পত্র পেলে আজই বাসায় ফিরতে পারেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

সংবেদনশীল বিষয় নিয়ে গুজব না ছড়াতে সবার প্রতি অনুরোধ জানিয়ে রুবেল বলেন, ভিত্তিহীন খবরে বিভ্রান্ত না হতে। পাশাপাশি যারা এ ধরনের গুজব ছড়াচ্ছে, তাদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ভবিষ্যতে এমন অপপ্রচার বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন হারুন কিসিঞ্জার। কয়েকদিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে থেকে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

নেটমাধ্যমে ছড়িয়ে পড়া ভিত্তিহীন গুজব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্ত ও শুভানুধ্যায়ীরাও। পরিবারের পক্ষ থেকে সঠিক তথ্যের জন্য আনুষ্ঠানিক ঘোষণার ওপর নির্ভর করার আহ্বান জানানো হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অপুর রোমান্টিক ফটোশুট ভাইরাল, যা বললেন অভিনেত্রী
দীর্ঘ ১৮ বছর পর আবারও একসঙ্গে আলোচনায় ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা অপু বিশ্বাস ও অভিনেতা আদনান আজাদ। সম্প্রতি তাদের রোমান্টিক আবহের ফটোশুটের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর থেকেই পুরোনো এই জুটিকে নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। তবে শুধু ফটোশুটেই সীমাবদ্ধ থাকছে না তাদের এই পুনর্মিলন। দুজনকে নিয়ে নতুন সিনেমা নির্মাণের পরিকল্পনাও চলছে। গত বৃহস্পতিবার আদনান আজাদের সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন অপু বিশ্বাস। ছবিগুলো দেখে অনেকেই প্রথমে আদনানকে চিনতে পারেননি। পরে জানা যায়, প্রায় ১৮ বছর আগে অপুর সঙ্গে জুটি বেঁধেই চলচ্চিত্রে অভিষেক হয়েছিল তার। দীর্ঘ সময় পর তাদের একসঙ্গে দেখে ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। ফটোশুটের ছবিতে দর্শকদের সাড়া নিয়েও সন্তুষ্ট অপু। বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘কাজের প্রয়োজনে সম্প্রতি বেশ কয়েকজনের সঙ্গে ফটোশুট করেছি। তবে আদনান আজাদের সঙ্গে করা ফটোশুটের ছবিগুলো প্রকাশের পর তুলনামূলক বেশি সাড়া দেখতে পাচ্ছি।’ ছবিগুলো প্রকাশের পর অল্প সময়েই ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন বলে জানান এই অভিনেত্রী। তার কথায়, ‘ছবিগুলো ফেসবুকে দিয়েছি ২৪ ঘণ্টাও হয়নি। এর মধ্যে অনেক ভালো সাড়া পেয়েছি। হয়তো সামনে আরও ভালো সাড়া আসবে।’ তবে এই ফটোশুটের পেছনে রয়েছে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার ভাবনাও। আদনান আজাদ আবারও চলচ্চিত্রে কাজ করতে আগ্রহী। তাকে নিয়ে নতুন পরিকল্পনার কথা জানিয়ে অপু বলেন, ‘আমাদের ফটোশুটের পেছনেও রয়েছে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার পরিকল্পনা। আদনান বড় পরিসরে ভালো সিনেমা নির্মাণ করতে চায়। দেশের বাইরে থেকে সেরা একটি টিম নিয়ে কাজ করার পরিকল্পনাও রয়েছে তার।’ অপু জানিয়েছেন, সিনেমা নিয়ে দুজনের মধ্যে কথাবার্তা চলছে। শিগগিরই তাদের আবারও দেখা হওয়ার কথা রয়েছে। সেই আলোচনায় নতুন সিনেমার পরিকল্পনা আরও এগিয়ে যেতে পারে। তবে এখনো সিনেমার নাম, গল্প কিংবা নির্মাণের সময় সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ২০০৮ সালের দিকে মুক্তিপ্রাপ্ত ‘পাষাণের প্রেম’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন অপু বিশ্বাস ও আদনান আজাদ। গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের এই সিনেমার মাধ্যমেই বড়পর্দায় অভিষেক হয় আদনানের। দুজনের বাড়িই বগুড়ায়। সেখান থেকে ঢাকায় এসে চলচ্চিত্রে নিজেদের অবস্থান তৈরির চেষ্টা করেন তারা। পরবর্তী সময়ে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ঢালিউডে জনপ্রিয়তা অর্জন করেন অপু বিশ্বাস। অন্যদিকে অভিনয় ও মডেলিংয়ে যুক্ত থাকলেও চলচ্চিত্রে নিয়মিত হতে পারেননি আদনান। দীর্ঘ বিরতির পর অপুর সঙ্গে তার নতুন করে উপস্থিতি তাই দর্শকদের মনে পুরোনো দিনের স্মৃতি ফিরিয়ে এনেছে। ফটোশুটের ছবি প্রকাশ করে আদনান অপুর উদ্দেশে লিখেছেন, ‘১৮ বছর আগে নায়কগিরি শুরু করেছিলাম তোমার হাত ধরে। এরপর অনেক লম্বা বিরতি। লাইফের সেকেন্ড ইনিংসও শুরু হলো তোমার সাথে। ধন্যবাদ প্রফেসর অপু বিশ্বাস।’ অন্যদিকে অপু লিখেছেন, ‘টুকরো টুকরো অসংখ্য মুহূর্ত মিলে আজ রূপ নিয়েছে আমাদের এই সুন্দর গল্পে।’ অপুর পোস্টে এক হাজারের বেশি মন্তব্যের পাশাপাশি প্রায় ২৭ হাজার প্রতিক্রিয়া এসেছে। মন্তব্যে অনেকেই তাদের আবারও বড়পর্দায় একসঙ্গে দেখার প্রত্যাশা জানিয়েছেন। অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি বন্য প্রাণী ও প্রকৃতির আলোকচিত্রী হিসেবেও পরিচিত আদনান আজাদ। এবার অপুর সঙ্গে তার নতুন ফটোশুট সেই পুরোনো জুটিকে আবারও চলচ্চিত্রে ফেরানোর সম্ভাবনা তৈরি করেছে। এখন দেখার বিষয়, পরিকল্পনাটি শেষ পর্যন্ত নতুন সিনেমায় রূপ নেয় কি না। আরটিভি/এসআর
অপুর রোমান্টিক ফটোশুট ভাইরাল, যা বললেন অভিনেত্রী
মৃত্যুদিনে ‘রূপালী গিটারের জাদুকর’কে যেভাবে স্মরণ করবে চট্টগ্রামবাসী
রূপালী গিটারের জাদুকর আইয়ুব বাচ্চুর চলে যাবার দিন আগামীকাল রোববার। আট বছর আগে এইদিনে কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে আকস্মিক চিরপ্রস্থান ঘটেছিল বাংলা ব্যান্ড সংগীত জগতের এ কিংবদন্তী শিল্পীর।
মৃত্যুদিনে ‘রূপালী গিটারের জাদুকর’কে যেভাবে স্মরণ করবে চট্টগ্রামবাসী
অবশেষে সেই ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজে দুই তারকা অভিনেত্রীর বিকৃত ও আপত্তিকর ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওগুলো দেখেই ধারণা করা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এগুলো তৈরি করা হয়েছে।
অবশেষে সেই ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
বধূ বেশে পরীমনি, নেটদুনিয়ায় ছড়ালেন মুগ্ধতা
ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি এবার বধূর সাজে ধরা দিয়ে ভক্তদের নজর কেড়েছেন। টুকটুকে লাল শাড়ি, মাথায় রাজকীয় মুকুট, গা-ভরা সোনালি গয়না আর হাতে গোলাপি পদ্মফুল ঐতিহ্যবাহী কনের সাজে অভিনেত্রীর নতুন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে মুগ্ধতা।
বধূ বেশে পরীমনি, নেটদুনিয়ায় ছড়ালেন মুগ্ধতা
বিমানে কী ঘটেছিল মার্কিন অভিনেত্রী সেলমা ব্লেয়ারের সঙ্গে, মুখ খুলল তার দল
যুক্তরাষ্ট্রের অভিনেত্রী সেলমা ব্লেয়ারের বিমানে শারীরিক অসুস্থতার কারণে বিভ্রান্তি তৈরি হয়েছিল বলে দাবি করেছেন তার প্রতিনিধি।
বিমানে কী ঘটেছিল মার্কিন অভিনেত্রী সেলমা ব্লেয়ারের সঙ্গে, মুখ খুলল তার দল