স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগে মামলা করলেন মডেল ইকরা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৫১ পিএম


স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগে মামলা করলেন মডেল ইকরা
ছবি: সংগৃহীত

পাকিস্তানি মডেল ইকরা নাসির সিদ্দিকি সাবেক স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলেছেন। দীর্ঘদিন নীরব থাকার পর তিনি আইনের সাহায্য নেন।

বিজ্ঞাপন

ডেইলি পাকিস্তান জানায়, ইকরা দণ্ডবিধির ৩৫৪ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করেছেন। তার অভিযোগ, গত ১১ ফেব্রুয়ারি তাকে শারীরিকভাবে আক্রমণ করা হয় এবং সাবেক স্বামী ছুরি দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করেছেন। এই ঘটনার পর তিনি আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন।

ইকরা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষত ও মামলার কপির ছবি শেয়ার করেছেন। পোস্টে তিনি লিখেছেন, দীর্ঘদিন চুপ থাকার পর উপলব্ধি করেছেন, নীরবতা ভুক্তভোগীকে রক্ষা করে না, বরং অত্যাচারীকে শক্তিশালী করে। তাই তিনি শুধু নিজের জন্য নয়, অন্য নারীদেরও সাহস যোগানোর উদ্দেশ্যে মুখ খুলেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, বর্তমানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং প্রত্যেক নারীর নিরাপত্তা ও সুরক্ষার জন্য দোয়া করছেন। ইকরা অন্যান্য নারীদের অনুরোধ করেছেন, অন্যায় সহ্য না করে আইনি সহায়তা নেওয়া উচিত।

এই ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অনেকেই তার সাহসের প্রশংসা করছেন, আবার কেউ কেউ বিচার প্রক্রিয়ার ফলাফলের দিকে নজর রাখছেন।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission