ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

শ্রীদেবীর ছবির সিক্যুয়েলে মেয়ে খুশি কাপুর

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০৩:০১ পিএম
ছবি: সংগৃহীত

২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত 'মম' ছিল কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর বড়পর্দায় শেষ কাজ। সমালোচকদের প্রশংসা ও দর্শকপ্রিয়তা পাওয়া সেই আলোচিত ছবিটির সিক্যুয়েল নির্মাণের ঘোষণা এসেছে। নতুন কিস্তিতে মুখ্যচরিত্রে দেখা যাবে শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরকে।

সিক্যুয়েলটি পরিচালনা করছেন গিরীশ কোহলি। প্রথম ছবির পরিচালক রবি উদয়ওয়ার সাফল্যের পর এবার গল্পে নতুন মোড় ও সমসাময়িক আবহ নির্মাণের দায়িত্ব কোহলির কাঁধে। নির্মাতারা জানিয়েছেন, মূল ছবির আবেগধর্মী শক্তি ধরে রেখে সময়োপযোগী সামাজিক প্রেক্ষাপট তুলে ধরা হবে সিক্যুয়েলে।

গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন যিশু সেনগুপ্ত এবং করিশ্মা তান্না। প্রযোজনায় রয়েছেন খুশির বাবা বনি কাপুর। যিনি প্রথম ছবির সঙ্গেও যুক্ত ছিলেন। সহ-প্রযোজক হিসেবে থাকছেন অক্ষয় পুরি।

এর আগে পূর্ণদৈর্ঘ্য সিনেমা 'দ্য আর্চিস' বেটি কুপারের চরিত্রে আত্মপ্রকাশ করেন খুশি কাপুর। পাশাপাশি তিনি কাজ করেছেন ‘লাভিয়াপা’ ও ‘নাদানিয়ান’। অন্যদিকে বড় বোন জানভি কাপুর ইতোমধ্যেই বলিউডে নিজের অবস্থান মজবুত করেছেন একের পর এক আলোচিত সিনেমার মাধ্যমে।

এবার দেখার অপেক্ষা মায়ের উত্তরাধিকারের আবেগ, দর্শকের প্রত্যাশা ও নতুন প্রজন্মের আত্মবিশ্বাস মিলিয়ে ‘মম’ সিক্যুয়েলে কেমন পারফরম্যান্স উপহার দেন খুশি কাপুর।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
সুপারস্টার আমির খানের ভাগ্নে ইমরান খানকে  ঘিরে এখন বিনোদন দুনিয়ায় ও রাজনৈতিক মহলে বইছে আলোচনার ঝড়।
অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
পরিবার নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ওমর সানীর
স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী ও ছেলে ফারদিন এহসান স্বাধীনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অপপ্রচারের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে চিত্রনায়ক ওমর সানী।
পরিবার নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ওমর সানীর
এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি এবং তাকে হেয় করার উদ্দেশ্যে তা ছড়িয়ে দেয়াকে অপরাধ হিসেবে উল্লেখ করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন
আরটিভিতে আজ (১৫ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৫ অক্টোবর) যা দেখবেন
মারা গেছেন নীলফামারীর কিংবদন্তি সংগীতশিল্পী ফারুক ভূঁইয়া
উত্তরবঙ্গের সংগীতজগতের অন্যতম প্রাণপুরুষ, সুরসাধক ও সংগঠক ফারুক ভূঁইয়া (৫৯) হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসন্তান রেখে গেছেন। বুধবার (১৪ অক্টোবর) ভোর ৬টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে মঙ্গলবার রাতে নীলফামারী সদর উপজেলার কলেজ স্টেশন হারোয়া এলাকার নিজ বাড়িতে হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। পরে স্বজনেরা তাকে দ্রুত নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। নিজ উদ্যোগে কিংবদন্তি শিল্পী প্রয়াত ফিরোজ সাঁই ও পিলু মমতাজ স্মৃতি সংসদ প্রতিষ্ঠা করেছিলেন ফারুক ভূঁইয়া। দীর্ঘ ২৫ বছর ধরে এ সংগঠনের মাধ্যমে তিনি দেশের বিভিন্ন গুণী শিল্পীকে সম্মাননা দিয়ে আসছিলেন। চলতি বছরের ২৯ আগস্ট নীলফামারী শহীদ মিনারে স্মৃতি সংসদের ২৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। সংগীতের প্রতি তার আজীবন নিবেদন ছিল অতুলনীয়। গত ৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত একটি কালজয়ী গানের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন তিনি। সহকর্মীদের তথ্য অনুযায়ী, এটিই ছিল তার জীবনের শেষ মঞ্চ পরিবেশনা। নীলফামারী ও এ অঞ্চলের মানুষের প্রতি ফারুক ভূঁইয়ার টান ছিল অকৃত্রিম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শ্রাদ্ধ’ কবিতায় নীলফামারী বাজারের ঐতিহ্যবাহী বেগুনের উল্লেখ রয়েছে। বিষয়টি তিনি তার গানের সুরেও ফুটিয়ে তুলেছিলেন। তার প্রয়াণে উত্তরবঙ্গের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, আজ ১৪ অক্টোবর বাদ মাগরিব নীলফামারী কলেজ স্টেশন আদর্শ হাইস্কুল মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে নীলফামারী কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক, নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিন, সাবেক সংসদ সদস্য এনকে আলম চৌধুরী, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলম, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুব-উর রহমান, সহসভাপতি আকতার হোসেন স্বপন, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম, যুগ্ম সভাপতি হাসান রাব্বি প্রধান ও সাধারণ সম্পাদক মিলাদুর রহমান মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। আরটিভি/টিআর
মারা গেছেন নীলফামারীর কিংবদন্তি সংগীতশিল্পী ফারুক ভূঁইয়া