
বলিউড তারকা শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর এখন কলকাতায় অবস্থান করছেন। মাত্রই কিছুদিন আগে চিরতরে হারিয়েছেন মা শ্রীদেবীকে। মায়ের মৃত্যু শোক কাটিয়ে ফিরেছেন শুটিংয়ে। এখন তিনি ব্যস্ত তার প্রথম বলিউড চলচ্চিত্র ‘ধড়ক’ এর শুটিংয়ে।
ছবিটির শুটিংয়ের জন্য কলকাতায় রয়েছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর ও শহিদ কাপুরের ভাই ঈশান খট্টর। জাহ্নবী ও ঈশান জুটি হয়ে অভিনয় করছেন ছবিটিতে।
কলকাতার বিভিন্ন জায়গায় হচ্ছে ‘ধড়ক’ ছবির শুটিং। গতকাল রোববার হাওড়া স্টেশন, হাওড়া ব্রিজে শুটিং করতে দেখা গেছে জাহ্নবী ও ঈশানকে।
ভোর ৫টা থেকে শুরু হয় ছবির শুটিং। হাওড়া এলাকা ছাড়াও ভিক্টোরিয়া মেমোরিয়াল, রয়্যাল কলকাতা গলফ ক্লাব, প্রিন্সেপ ঘাট, ময়দান, নিউ মার্কেট চত্বরে হবে জাহ্নবী-ঈশানের ‘ধড়ক’ ছবির শুটিং।
--------------------------------------------------------
আরও পড়ুন: স্বাধীনতা দিবসে আরটিভিতে ‘সাদাসিধে মানুষের কথা’
--------------------------------------------------------
এর আগে গত শুক্রবার কলকাতা নিউমার্কেট চত্বরে শুটিং করতে দেখা যায় জাহ্নবীকে। ‘ধড়ক’ ছবিতে আরও অভিনয় করছেন কলকাতার অভিনেতা খরাজ মুখোপাধ্যায়।
আগামী ৬ জুলাই ছবিটি মুক্তি পাবার সম্ভাবনা রয়েছে। শ্রীদেবী কন্যা জাহ্নবীর প্রথম বলিউড ছবি ‘ধড়ক’। মেয়ের প্রথম বলিউড ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন শ্রীদেবী।

কিন্তু মেয়ের বলিউড অভিষেক দেখা হলো না শ্রীদেবীর। চিরতরে পৃথিবীকে বিদায় জানিয়ে চলে গেছেন বলিউডের প্রথম সুপারস্টার। এদিকে মায়ের মৃত্যু শোক কাটিয়ে উঠে এখন শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন জাহ্নবী।
আরও পড়ুন:
পিআর/পি




