
ঢাকাই ছবির নাম্বার ওয়ান চিত্রনায়ক শাকিব খান। আসছে ২৮ মার্চ জনপ্রিয় এই নায়কের জন্মদিন। এবারের জন্মদিনে ভক্তদের জন্য এক উপহার নিয়ে হাজির হচ্ছেন এই তারকা।
এদিন ইউটিউবে আসছে শাকিব খানের অফিসিয়াল ইউটিউব চ্যানেল—‘শাকিব খান অফিসিয়াল’। বঙ্গ প্ল্যাটফর্ম থেকে তার ইউটিউব চ্যানেল চালু করতে যাচ্ছেন ‘লাভ ম্যারেজ’ খ্যাত এই নায়ক।
২৮ মার্চ বিকেলে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শাকিব খানের ইউটিউব চ্যানেল ‘শাকিব খান অফিসিয়াল’ উদ্বোধন করা হবে। এই অনুষ্ঠানে শাকিব খান কেক কেটে নিজের জন্মদিন উদযাপন করবেন।
--------------------------------------------------------
আরও পড়ুন: স্বাধীনতা দিবসে মম’র চাওয়া
--------------------------------------------------------
জানা গেছে, শাকিব খানের এই চ্যানেলে এখন থেকে তার অভিনীত চলচ্চিত্রগুলোর ভিডিও আর অডিও গান, ট্রেলার, প্রমো, বিহাইন্ড দ্য সিনসহ চলচ্চিত্রের বিভিন্ন প্রচারমূলক ভিডিও-অডিও ক্লিপ নিয়মিত প্রকাশ করা হবে।
সম্প্রতি শাকিব খান ‘ক্যাপ্টেন খান’ ছবির শুটিংয়ে অংশ নেন। কলকাতায় ‘ভাইজান এলো রে’ ছবির শুটিং করে ঢাকায় এই নতুন ছবির শুটিং করেছেন শাকিব।
অন্যদিকে আগামীকাল ২৭ মার্চ তিনি ‘সুপারহিরো’ ছবির শুটিং করবেন চট্টগ্রামে। সেখানে ২৮ তারিখ বিকেল পর্যন্ত শুটিং করে ঢাকায় ফিরবেন।
এরপর স্কটল্যান্ডে আরও একটি ছবির শুটিংয়ের জন্য উড়াল দেবেন এই চিত্রতারকা।
আরও পড়ুন:
এম/পিআর




