
নব্বই দশকে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক। প্রথম ছবিতেই পেয়েছেন আকাশছোঁয়া তারকাখ্যাতি। এরপর দুই যুগের এক অনন্য অধ্যায়। ২৫ বছর ধরে রেখেছেন নিজের গ্ল্যামার আর তারকাখ্যাতি। বলছি চিত্রনায়িকা মৌসুমীর কথা।
১৯৯৩ সালের ২৫ মার্চ বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘কেয়ামত থেকে কেয়ামত’। সোহানুর রহমান সোহান পরিচালিত এই ছবির মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় সালমান শাহ ও মৌসুমীর। দুজনই পরবর্তীতে হয়ে ওঠেন বাংলাদেশের সুপারস্টার।
সালমান শাহ’র অকালপ্রয়াণ এখনও সিনেমাপ্রেমীদের মনে এক দগদগে ক্ষত। অন্যদিকে মৌসুমী এখনও সমানতালে জনপ্রিয়।
--------------------------------------------------------
আরও পড়ুন: বিরাট-আনুশকাকে চান করণ
--------------------------------------------------------
নায়িকা মৌসুমীর সিনেমা ক্যারিয়ারের ২৫ বছর উদযাপন করতে গত রোববার রাজধানীর উত্তরায় ম্যারি মন্টানা রেস্তোরাঁয় মৌসুমী ফ্যান ক্লাব অনুষ্ঠান আয়োজন করে। সেখানে সপরিবারে হাজির হন মৌসুমী।
ভক্তদের এমন আয়োজনে বেশ অভিভূত মৌসুমী। তিনি বলেন, ‘এই আয়োজনের অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। এমন ভালোবাসার উপহার আমার জন্য স্মরণীয় মুহূর্ত।’
মৌসুমী এখন অভিনয় করছেন এ কে সোহেলের ‘পবিত্র ভালোবাসা’, ইস্পাহানী আরিফ জাহানের ‘নায়ক’, রাশেদ রাহার ‘নোলক’, হাবিবুল ইসলাম হাবিবের ‘রাত্রির যাত্রী’ ছবিতে। কিছুদিন আগেই মৌসুমী অভিনীত ‘আমি নেতা হব’ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
আরও পড়ুন:
পিআর/পি




