
অভিনয় নৈপুণ্যে নজর কেড়েছেন অভিনেত্রী রিমি করিম। টেলিভিশন নাটকের এখন জনপ্রিয় মুখ এই অভিনেত্রী। খন্ড নাটক আর ধারাবাহিক নাটকে অভিনয় নিয়েই চলছে রিমির ব্যস্ততা। পাশাপাশি বিজ্ঞাপনের মডেল হিসেবেও দেখা যাচ্ছে তাকে।
এই অভিনেত্রী জানান, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে তার অভিনীত ৬টি ধারাবাহিক নাটক এখন নিয়মিত প্রচারিত হচ্ছে। এছাড়া বেশ কিছু খন্ড নাটক প্রচারিত হয়েছে। সম্প্রতি আরও কিছু নতুন খন্ড নাটকে অভিনয় করেছেন, যা এখন প্রচারের অপেক্ষায় আছে।’
রিমি করিম আরটিভি অনলাইনকে বলেন, ‘অভিনয় নিয়েই ব্যস্ত সময় কাটছে। বিজ্ঞাপন, টিভি নাটকে কাজ করছি। ধারাবাহিক নাটক, খন্ড নাটকে অভিনয় নিয়ে এখন অনেক ব্যস্ত থাকতে হচ্ছে। সবার মাঝে ভালো কাজের মধ্য দিয়েই বেঁচে থাকতে চাই।’
--------------------------------------------------------
আরও পড়ুন: রাজার মেয়ে রাকা
--------------------------------------------------------
ব্রাহ্মণবাড়িয়ার মুন্সেফ পাড়ার মেয়ে রিমি করিমের অভিনয় ক্যারিয়ার শুরু ২০১৪ সালে অঞ্জন আইচের নির্দেশনায় ‘রূপকথার মা’ ধারাবাহিক নাটকে অভিনয়ের মধ্য দিয়ে। প্রথম ধারাবাহিক নাটকে অভিনয় করেই নজর কাড়েন তিনি।
এরপর অভিনয়ে ব্যস্ততা বাড়তে থাকে রিমির। গত ঈদেও রিমি অভিনীত বেশ কিছু নাটক প্রশংসিত হয়েছে। এবারের ঈদেও একাধিক কাজের ব্যাপারে কথা হচ্ছে বলে জানান এই অভিনেত্রী।

রিমি বলেন, ‘বড় কোনো তারকা নয়, অভিনয় শিল্পী হিসেবে মানুষের হৃদয়ে জায়গা পেতে চাই। ভালো কাজের মধ্য দিয়ে মিডিয়াতে টিকে থাকতে চাই।’
আরও পড়ুন:
পিআর/এম




