বিবাহবিচ্ছেদের পাঁচ বছর পর হঠাৎ মুখোমুখি নাগ-সামান্তা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬ , ০২:২২ পিএম


বিবাহবিচ্ছেদের পাঁচ বছর পর হঠাৎ মুখোমুখি নাগ-সামান্তা
ছবি: সংগৃহীত

হায়দ্রাবাদের এক জমকালো বিয়ের অনুষ্ঠানে আচমকাই একসঙ্গে দেখা গেল তামিলনাডুর জনপ্রিয় প্রাক্তন তারকা যুগল নাগ চৈতন্য ও সামান্তা রুথ প্রভুকে। ২০২১ সালে বিচ্ছেদের পর এই প্রথম একই অনুষ্ঠানে তাদের উপস্থিতি ঘিরে ভক্তদের মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা।

প্রযোজক সুনীল নারাং-এর মেয়ে সিমরনের বিয়েতে সস্ত্রীক হাজির হয়েছিলেন নাগ চৈতন্য। অন্যদিকে, নিজের স্বামীর সঙ্গে অনুষ্ঠানে ছিলেন সামান্তাও। তবে এতদিন পর একই জায়গায় থাকলেও, একে অপরের সঙ্গে তাদের কোনো দেখা বা কথা হয়নি বলেই জানা গেছে ঘনিষ্ঠ সূত্রে। বরং সচেতনভাবেই তারা একে ওপরকে এড়িয়ে গেছেন।

আরও পড়ুন

উল্লেখ্য, বিচ্ছেদের পর দুজনেই নতুন করে সংসার শুরু করেছেন। ২০২৪ সালের ডিসেম্বরে অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে বিয়ে করেন নাগ চৈতন্য। আর ২০২৫ সালের ডিসেম্বরে পরিচালক রাজ নিদিমোরুকে বিয়ে করেন সামান্তা।

একসময় প্রেম আর জাঁকজমকপূর্ণ বিয়ের জন্য আলোচনায় থাকা এই জুটি এখন সম্পূর্ণ আলাদা পথে হাঁটছেন। তবুও একই অনুষ্ঠানে তাদের উপস্থিতি নতুন করে জাগিয়ে তুলেছে পুরনো সম্পর্কের স্মৃতি আর কৌতূহল।

 

আরটিভি/জেএমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission