
সালমান খানের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ। কিছুদিন আগেই ‘টাইগার জিন্দা হ্যায়’ছবিতে সালমান-ক্যাট একসঙ্গে অভিনয় করেছেন। এই ছবিতে কাজ করতে গিয়েই সালমান-ক্যাট যেন পুরনো সম্পর্কে ফিরেছেন।
এবার ক্যাটরিনার বাড়িতে দেখা গেলো সালমানের বোন অর্পিতাকে। গত মঙ্গলবার রাতে ক্যাটরিনার বাড়ি থেকে বেরোতে দেখা যায় সালমানের বোন অর্পিতা ও ভাগ্নে আহিলকে। ক্যাটরিনার কোলে বসে গাড়িতে চড়তে দেখা যায় ছোট্ট আহিলকে।
--------------------------------------------------------
আরও পড়ুন: সালমান খানের ২ বছরের জেল
--------------------------------------------------------
সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে হঠাৎ কেন ক্যাটরিনার বাড়িতে গিয়েছিলেন সালমানের বোন অর্পিতা। সেই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে জানা গেছে, ক্যাটের সঙ্গে সালমানের বোন অর্পিতার খুবই ভালো সম্পর্ক।
সালমানের সঙ্গে প্রেমের সম্পর্কের অবনতি হলেও অর্পিতার সঙ্গে ভালো যোগাযোগ ছিল ক্যাটের। অর্পিতার সঙ্গে নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয়। তারা একে অপরের সঙ্গে নিয়মিত কথাও বলেন।
ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, কিছুদিন পরই সালমানের ভাগ্নে আহিলের জন্মদিন। এ উপলক্ষে আবুধাবিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কিন্তু ওই অনুষ্ঠানে হাজির থাকতে পারছেন না সালমান।
রেস থ্রি ছবির শুটিংয়ের জন্য জন্মদিনের পার্টিতে হাজির থাকছেন না সালমান খান। অন্যদিকে ক্যাটরিনা এখন ব্যস্ত রয়েছেন ‘জিরো’ছবির শুটিং নিয়ে। সেই ছবিতে ক্যাটের সহশিল্পী শাহরুখ খান।
আরও পড়ুন:
পিআর/পি




