
অভিনেতা জোভান এখন নাটক-টেলিফিল্মের কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন। তারই ধারাবাহিকতায় এবার ঈদুল ফিতর উপলক্ষে ‘জোর জব্বর’ নাটকে অভিনয় করলেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন তাসনুভা তিশা।
সম্প্রতি রাজধানীর পূবাইলে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন জোভান। চরিত্রটির নাম আবদুল জব্বর। সব কিছুতেই সে জোর খাটায়, এ কারণে এলাকায় সবাই তাকে পেছনে ‘জোর জব্বর’ বলে ডাকে।
কিন্তু তার সামনে জোর জব্বর বলার সাহস কারো হয় না। জব্বরের একটি ইঞ্জিনবিহীন গাড়ি রয়েছে। গাড়িটি রং করে নতুন গাড়ির মতো করে রাখে, সে গাড়ির নাম দিয়েছে পঙ্খীরাজ। তার দুজন সহযোগী মানিক ও ইকো।
--------------------------------------------------------
আরও পড়ুন: রাজের সঙ্গে তিন নতুন মুখ
--------------------------------------------------------
গাড়ির স্ট্যাডিং-এ জব্বর বসে থাকে আর তার সহযোগীরা গাড়িটা ঠেলে নিয়ে যায়। এলাকায় তার প্রতিদ্বন্দ্বী শামসু গ্রুপ। শামসুর সাথে জব্বরের দা-কুমড়ার সম্পর্ক। কিন্তু শামসুরের ছোট বোনেকে পছন্দ করে জব্বর। এ নিয়ে ঘটে নানা বিপত্তি। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘জোর জব্বর’।
নাটক প্রসঙ্গে জোভান বলেন, ‘খুব মজার একটি নাটক। মারজুক ভাইয়ের সঙ্গে কাজ করা আনন্দের। আগেও কাজ করেছি। কাজটা খুব উপভোগ করেছি। আসছে ঈদ উপলক্ষে বেশকিছু কাজ করছি। এ নাটকটি তারই একটি।’

সৌরভ সাফওয়ানের রচনা ও চিত্রনাট্যে নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন হেলাল উদ্দিন ফারহান ও সৌরভ সাফওয়ান। অন্যান্য চরিত্রে অভিনয় করেন- রেজাউল আমিন সুজন, মাসুম, বিটলু শামীম, লিমা’সহ আরো অনেকে। ঈদে কোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে নাটকটি।
আরও পড়ুন:
পিআর/এএ




