
গানশালার আয়োজনে রাজধানীর ছায়ানটে অনুষ্ঠিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘কানসূতা’। আজ শুক্রবার, ৬ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬ টায় রাজধানীর ছায়ানট-এ গান পরিবেশন করবেন আরমিন মুসা, অর্ক ও জয়িতা।
এই আয়োজনে এনামুল করিম নির্ঝরের লেখা ও সুরে, অর্ক সুমনের সংগীতায়োজনে গানগুলো পরিবেশন করবেন তারা। এছাড়া সমকালীন বাংলা গানের পরিবেশনাও থাকবে।
সঙ্গীতশিল্পী জয়িতা বলেন, ‘শ্রোতাদের সামনে মূলত আমাদের কিছু নতুন গানের রেকর্ড বাজানো হবে। শ্রোতাদের সঙ্গে আমরাও শুনবো নিজেদের গান। মূলত শ্রোতাদের সঙ্গে আমাদের যোগাযোগটা যেন আরও বেশি হয়, তার জন্যই এই আয়োজন। গান নিয়ে শ্রোতাদের সঙ্গে আড্ডাও হবে।’
--------------------------------------------------------
আরও পড়ুন : তনিমা হাদীর ‘মালতীলতা’
------------------------------------------
অনুষ্ঠানটি প্রসঙ্গে এনামুল করিম নির্ঝর বলেন, ‘আগে আমরা যেমন গ্রামোফোন বাজিয়ে, ক্যাসেট বা সিডি প্লেয়ার চালিয়ে সবাই মিলে গান শুনতাম সেদিন তো আর নেই। আমরা মূলত চেয়েছি শ্রোতা এবং শিল্পী একসঙ্গে বসবেন। গান শোনার চর্চায় এই আয়োজন শ্রোতাদের নতুন আনন্দ দেবে বলেই বিশ্বাস করছি।’
এদিকে গানশালার উদ্যোগে টাইমস মিউজিকের মাধ্যমে অন্তর্জালে প্রকাশিত হয় নির্ঝরের গানের নতুন অ্যালবাম ‘এপারের আট ওপারের আট’। শিল্পী ও শ্রোতার বন্ধন গড়তে ঢাকা ও কলকাতার তরুণ শিল্পীদের ধারাবাহিকভাবেই গান তৈরি করবে গানশালা এমনটাই জানালেন নির্ঝর।
আরও পড়ুন :
পিআর/জেবি




