
জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার উপস্থাপনায় আরটিভিতে প্রচারিত হচ্ছে সেলিব্রেটি টকশো ‘এবং পূর্ণিমা’। অনুষ্ঠানটির প্রতিটি পর্বেই দেখা মেলে নতুন নতুন তারকার। এবারের পর্বে পূর্ণিমার অতিথি হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পি চৌধুরী।
এবারের পর্বে বাপ্পি চৌধুরী তার নিজের জীবনের পছন্দ-অপছন্দ, ভালো লাগা, মন্দ লাগা’সহ নানা বিষয় নিয়ে আড্ডা দিয়েছেন পূর্ণিমার সঙ্গে।
--------------------------------------------------------
আরও পড়ুন : যেসব হলে দেখবেন ‘স্বপ্নজাল’
--------------------------------------------------------
পূর্ণিমার সঙ্গে বাপ্পির এই প্রাণবন্ত আড্ডার প্রসঙ্গ নিয়ে চিত্রনায়ক বাপ্পি বলেন, ‘অনুষ্ঠানটি ভীষণ ভালো লেগেছে। প্রাণখোলা আড্ডা হয়েছে আমাদের। সবাইকে আমন্ত্রণ জানাবো অনুষ্ঠানটি দেখার জন্য। আশা করি সবার ভালো লাগবে।
এই অনুষ্ঠান নিয়ে পূর্ণিমা বলেন, ‘এ পর্যন্ত যে কয়টি পর্ব প্রচার হয়েছে, তার সবগুলোতেই দর্শকের ইতিবাচক সাড়া পেয়েছি। এ অনুষ্ঠানটিতে দর্শকের জন্য পরিপূর্ণ বিনোদন রয়েছে।’
তিনি আরও বলেন, ‘এবারের পর্বে অতিথি হয়ে এসেছেন বাপ্পি। তার সঙ্গে দারুণ আড্ডা হয়েছে। আশা করি দর্শক অনুষ্ঠানটি উপভোগ করবেন।’
অনুষ্ঠানে বাপ্পি তার চলচ্চিত্র ক্যারিয়ার, প্রথম প্রেমসহ ব্যক্তি জীবনের অনেক কথা বলেছেন। এছাড়াও এই নায়ক অনুষ্ঠানে গানও গেয়ে শোনান।
অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সোহেল রানা বিদ্যুত। গ্রন্থনা করেছেন অনিন্দ্য মামুন। আরটিভিতে ৭ এপ্রিল, শনিবার রাত ১০টায় অনুষ্ঠানটি প্রচারিত হবে।
আরও পড়ুন :
পিআর/এম




