ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

‘দৃশ্যম ৩’ ঝড় চলছেই, ৬ দিনে কত আয় করল মোহনলালের ছবি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ মে ২০২৬, ০৪:১১ পিএম
‘দৃশ্যম ৩’ ছবির পোস্টার : ছবি সংগৃহীত

২০১৩ সালে মুক্তির পরই জিতু জোসেফের মালয়ালম থ্রিলার ব্যাপক জনপ্রিয়তা পায়। একইভাবে ব্যবসায়িক সাফল্য পায় হিন্দি রিমেক দুটিও। এবার এসেছে এই ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ‘দৃশ্যম ৩’। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে।

২১ মে মোহনলালের জন্মদিনে মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির পর প্রথম তিন দিনেই সিনেমাটি বিশ্বব্যাপী ১০০ কোটি টাকা আয় করে।

মুক্তির ষষ্ঠ দিনেও বক্স অফিসে দাপট দেখিয়ে সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ১৭০.৩২ কোটি রুপি। এর মধ্য দিয়ে ‘আদুজীবিথাম’–এর আয়ের রেকর্ডও ছাড়িয়ে গেছে ছবিটি।

জিতু জোসেফের পরিচালিত এই থ্রিলার মঙ্গলবার (২৬ মে) ভারতে আয় করেছে ৬.৪৫ কোটি রুপি। আগের দিন সোমবারের তুলনায় আয় কিছুটা কমলেও কর্মদিবসে ছবিটির দখল ছিল স্থিতিশীল। ছয় দিনে ভারতের মোট নেট আয় দাঁড়িয়েছে ৬৮.৬০ কোটি রুপিতে।

আরও পড়ুন

বিদেশেও দুর্দান্ত ব্যবসা করছে সিনেমাটি। ষষ্ঠ দিনে আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ৬ কোটি রুপি। ফলে বিদেশে ছবিটির মোট আয় বেড়ে হয়েছে ৯০.৭০ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী আয় এখন ১৭০ কোটির ঘরে।

ফলে ‘দৃশ্যম ৩’ এখন সর্বকালের সপ্তম সর্বোচ্চ আয়কারী মালয়ালাম সিনেমা। একই সঙ্গে এটি ‘ভাজা ২’-এর পর ২০২৬ সালে ১৫০ কোটির ক্লাবে প্রবেশ করা দ্বিতীয় মালয়ালাম ছবি। এ ছাড়া মোহনলালের ক্যারিয়ারে এটি তৃতীয় সিনেমা, যা ২০০ কোটির ক্লাবের কাছাকাছি পৌঁছেছে। এর আগে এই কৃতিত্ব দেখিয়েছিল ‘থুডারাম’ ও ‘এল২ : এমপুরান’।

সবচেয়ে বড় বাজার হিসেবে এগিয়ে রয়েছে কেরালা। শুধু সেখান থেকেই ষষ্ঠ দিনে এসেছে ৫.৬৫ কোটি রুপি গ্রস। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা থেকে এসেছে ৬০ লাখ, তামিলনাড়ু থেকে ৫০ লাখ এবং কর্নাটক থেকে ৪৩ লাখ রুপি।

ভাষাভিত্তিক আয়েও মালয়ালাম সংস্করণই এগিয়ে। মালয়ালাম ভার্সন আয় করেছে ৫.৫০ কোটি রুপি নেট। তেলুগু সংস্করণ পেয়েছে ৬০ লাখ, তামিল সংস্করণ ২৫ লাখ এবং কন্নড় সংস্করণ ১০ লাখ রুপি।

দর্শক উপস্থিতির দিক থেকেও ছবিটি শক্ত অবস্থানে রয়েছে। মালয়ালাম সংস্করণের গড় দখল ছিল ৩৯.০৬ শতাংশ। সন্ধ্যা ও রাতের শোগুলোয় দর্শক উপস্থিতি সবচেয়ে বেশি ছিল।

ইন্ডিয়া টুডে অবলম্বনে

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি করলেন আদার-আলেখা, কারণ কী?
বলিউডের কাপুর পরিবারের সদস্য ও অভিনেতা আদার জৈন এবং আলেখা আদভানি ফের আলোচনায়। রাজকীয় আয়োজনে বিয়ের প্রায় দেড় বছর পর অবশেষে নিজেদের বিয়ের আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন এই তারকা দম্পতি।
বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি করলেন আদার-আলেখা, কারণ কী?
‘আফসানা বানায়া আপনে’তে ফিরল ইমরান-হিমেশের নস্টালজিয়া
প্রায় দুই দশক পর আবারও একসঙ্গে ইমরান হাশমি ও হিমেশ রেশমিয়া। ‘আশিক বানায়া আপনে’ গানের জনপ্রিয়তার স্মৃতি উসকে দিয়ে এবার নতুন গান নিয়ে হাজির হয়েছেন তারা। ইমরান হাশমি অভিনীত আসন্ন রোমান্টিক-অ্যাকশন সিনেমা ‘গানমাস্টার জি৯’-এর প্রথম গান ‘আফসানা বানায়া আপনে’ মুক্তির পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নস্টালজিয়ার চর্চা।
‘আফসানা বানায়া আপনে’তে ফিরল ইমরান-হিমেশের নস্টালজিয়া
৪ দিন বাড়ি থেকে বের হতে পারেননি রাধিকা, কী ঘটেছিল
বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের জন্য অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা একসময় পর্দার বাইরেও ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছিল। একটি ছবির অন্তরঙ্গ দৃশ্য অনুমতি ছাড়াই ফাঁস হয়ে যাওয়ার পর টানা চার দিন বাড়ি থেকে বের হতে পারেননি অভিনেত্রী। শুধু অস্বস্তি নয়, নিজের নিরাপত্তা নিয়েও আতঙ্কে ছিলেন তিনি।
৪ দিন বাড়ি থেকে বের হতে পারেননি রাধিকা, কী ঘটেছিল
আরটিভিতে আজ (২৪ সেপ্টেম্বর) যা দেখবেন
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (২৪ সেপ্টেম্বর) যা দেখবেন
মান্যতাকে সিঁদুর পরিয়ে আলোচনায় সঞ্জয় দত্ত
মুম্বাইয়ের জনপ্রিয় লালবাগচা রাজা মণ্ডপে স্ত্রী মান্যতা দত্তকে সঙ্গে নিয়ে হাজির হয়ে আলোচনায় বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত।
মান্যতাকে সিঁদুর পরিয়ে আলোচনায় সঞ্জয় দত্ত
আরও পড়ুন
এবার বিপিএল না করার সিদ্ধান্তে রাজি তিন ফ্র্যাঞ্চাইজি
‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমা মুক্তির আগে স্যাডিকে নিয়ে তুমুল কৌতূহল
লোহার শাবল ছিল এই ‘সাইকো’ কিলারের অস্ত্র, টার্গেটে থাকত একাকী নারী
সালমান খান এবার ভিনদেশি থ্রিলারে