
দেশীয় ছবির অন্যতম জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি প্রযোজিত ও অভিনীত বহুল আলোচিত ‘বিজলী’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। আগামী ১৩ এপ্রিল পয়লা বৈশাখ উৎসবকে উপলক্ষ্য করে শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
সুপারহিরো-সুপারহিরোইন এই ছবিতে ববির বিপরীতে আছেন কলকাতার অভিনেতা রণবীর। গতকাল রাজধানীর একটি পাঁচতারা হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ববস্টার ফিল্মস।
এ সময় ছবির নায়িকা ববি বলেন, ‘বিজলী’ বড় বাজেটের সিনেমা। এখানে উন্নত প্রযুক্তির ব্যবহার হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারত থেকে ছবিটির ভিজ্যুয়াল ইফেক্টসের কাজ করানো হয়েছে। এই ছবির শুটিং করা হয়েছে ইউরোপ, আইসল্যান্ড, দার্জিলিংসহ কয়েকটি দেশে। এছাড়াও আছে বেশ কিছু শ্রুতিমধুর গান। সিনেমাটিতে দর্শকরা নতুনত্ব খুঁজে পাবেন। দর্শকের কাছে আহ্বান ছবিটি হলে গিয়ে দেখবেন।
--------------------------------------------------------
আরও পড়ুন : জামিন পেলেন সালমান
--------------------------------------------------------

রণবীর বলেন, এই সিনেমাটিতে আমরা প্রচুর কষ্ট করেছি। যদি দর্শকরা হলে গিয়ে ছবিটি দেখেন তবেই আমাদের কষ্ট স্বার্থক।
এরই মধ্যে ছবিটির ট্রেলার ও একটি গান ইউটিউবে প্রকাশ হয়েছে। আর তা দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছে।
‘বিজলী’ পরিচালনা করছেন ইফতেখার চৌধুরী। ববি-রণবীর ছাড়া আরও অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, জাহিদ হাসান, আহমেদ রুবেল ও কলকাতার শতাব্দী রায়সহ অনেকে।
আরও পড়ুন :
এম/এসএস




