
প্রযোজক হিসেবে ‘বিজলী’ ছবির মাধ্যমে ঢাকাই ছবিতে অভিষেক হচ্ছে নায়িকা ববির। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। ইফতেখার চৌধুরী পরিচালিত বিগ বাজেটের ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১৩ এপ্রিল।
এরই মধ্যে প্রকাশিত ছবির গান ও টিজার প্রশংসিত হয়েছে। ৮ এপ্রিল ইউটিউবে বিজলী’র ট্রেলার প্রকাশ হয়েছে। আলোচিত এই ছবির ট্রেলার বেশ প্রশংসিত হচ্ছে। দেশের প্রথম সুপারহিরো-সুপারহিরোইন ‘বিজলী’ দেখার জন্য দর্শকরাও মুখিয়ে আছেন, তা চলচ্চিত্রের বিভিন্ন ফেসবুক গ্রুপে দেখা যাচ্ছে।
ছবিটি নিয়ে ববি বলেন, সায়েন্স ফিকশন ছবিতে এটাই আমার প্রথম কাজ। ‘বিজলী’ বাংলাদেশের প্রথম সুপারহিরো-সুপারহিরোইন মুভি। হলিউডে যেমন ওয়ান্ডার ওম্যান, স্পাইডারম্যান, সুপারম্যান, বলিউডে রাওয়ান, কৃষ, রোবট, ঠিক তেমনই এই সিনেমা।
--------------------------------------------------------
আরও পড়ুন : ঐশী’র রঙ্গিলা বৈশাখ
--------------------------------------------------------
‘দেহরক্ষী’ ছবির নায়িকা আরও বলেন, বাংলাদেশে এ ধরনের সিনেমা আগে নির্মিত হয়নি। সুপারহিরো-সুপারহিরোইন মুভি হলেও গল্পটি এদেশের প্রেক্ষাপটেই তৈরি হয়েছে। সিনেমার গল্পটি ইলেকট্রিক পাওয়ার নিয়ে। এ সিনেমা নির্মাণের আগে মনে হয়েছে, হলিউড-বলিউডে যদি সুপার পাওয়ার নিয়ে ছবি হতে পারে, ঢালিউডে কেন হবে না। সে ভাবনা থেকেই চ্যালেঞ্জটা নিয়েছি।
ছবিতে অভিনয় করেছেন ববি, রণবীর (কলকাতা), ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, জাহিদ হাসান, আহমেদ রুবেল, শিমুল খান ও কলকাতার শতাব্দী রায়সহ অনেকে।
আরও পড়ুন :
এম/পিআর




