
বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’ ছবিতে অভিনয় করে দারুণ আলোচিত হন তানভীর ও নীলাঞ্জনা নীলা। তাদের অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শকরা। সমালোচকদের কাছেও এই তরুণ দুই অভিনয়শিল্পী প্রশংসা কুড়ান।
এবারের বৈশাখের একটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তানভীর ও নীলাঞ্জনা নীলা। সম্প্রতি উৎসব মুখর পরিবেশে নির্মিত হয়েছে গানটির ভিডিও। গানটির শিরোনাম ‘সোহাগ চাঁদ’। পরিচালনা করেছেন নুর হোসেন হীরা। তবে গানটিতে কণ্ঠ দিয়েছেন কে তা আপাতত বলতে চান না নির্মাতা। বিষয়টি তিনি চমক হিসেবেই রাখতে চান।
--------------------------------------------------------
আরও পড়ুন : ছেলের গানে মডেল হলেন বাবা
--------------------------------------------------------
মিউজিক ভিডিওটি প্রসঙ্গে নুর হোসেন হীরা বলেন, বৈশাখ আমাদের প্রাণের উৎসব। আর পহেলা বৈশাখকে কেন্দ্র করে নানা রঙে নানা ঢঙে সেজে উঠে চারিপাশ। আমরা একটি উৎসব মুখর ভিডিও নির্মাণের চেষ্টা করেছি। ভিডিওটি বৈশাখ উপলক্ষে প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, গানটিতে পারফর্ম করেছেন তানভীর ও নীলাঞ্জনা নীলা। তারা দুজনেই ভীষণ ভালো করেছে গানটিতে। দর্শকদেরও ভিডিওটি ভালো লাগবে বলে আমার বিশ্বাস।
আর এই মিউজিক ভিডিওটি প্রযোজনা করেছে আরটিভি অনুষ্ঠান বিভাগ।
আরও পড়ুন :
এম/সি




