
এবারের বৈশাখে ভিন্ন আমেজ নিয়ে প্রকাশ হচ্ছে নতুন গান-ভিডিও। এ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী রাজিব, রাফাত, রন্টি ও নাজু এবার হাজির হচ্ছেন একসঙ্গে। গানের শিরোনাম ‘এলো পহেলা বৈশাখ’।
বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের প্রযোজনায় ‘এলো পহেলা বৈশাখ’ প্রকাশ পাচ্ছে এবারের পহেলা বৈশাখে। গানটির কথা লিখেছেন কামরুল ইসলাম সোহাগ, সুর করেছেন রাফাত। গানের ভিডিওতে নৃত্য নির্দেশনা দিয়েছেন কবিরুল ইসলাম রতন। পরিচালনা করেছেন শাহীদ শরিফ।
--------------------------------------------------------
আরও পড়ুন : আরটিভিতে বিশেষ নাটক
--------------------------------------------------------
সম্প্রতি বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে জমকালো বৈশাখের সেট তৈরি করে শুটিং করা হয় এ গানের। এতে নৃত্য পরিবেশনায় অংশ নেন কবিরুল ইসলাম রতন ও তার দল। এমনটাই জানালেন পরিচালক শাহীদ শরিফ।
তিনি বলেন, ‘গানের কথা ও সুরের সঙ্গে মিল রেখে ভিডিও দৃশ্যধারণ করা হয়েছে। শুটিংয়ের জন্য বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে বৈশাখী মেলার সেট তৈরি করা হয়েছিল।’

‘একটা ভালো গান-ভিডিও সবাইকে উপহার দেবার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। আশা করি এবারের বৈশাখী আনন্দে সবার সঙ্গে থাকবে এই গানটি।’- বললেন শাহীদ শরিফ।
আরও পড়ুন :
পিআর/জেএইচ




