ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

শিল্পী সমিতির নির্বাচন শুক্রবার, তারকারা কে কোন পদে লড়ছেন

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৬:২৮ পিএম
ছবি: কোলাজ

বাংলাদেশ চলচ্চিত্রের অন্যতম আলোচিত সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। এই সংগঠনের নির্বাচন ঘিরে প্রতিবারই তৈরি হয় ব্যাপক আলোচনা-উত্তেজনা। তবে এবার এখন পর্যন্ত নির্বাচন কেন্দ্র করে তেমন কোনো উত্তাপ বা কাদা ছোড়াছুড়ি দেখা যায়নি। ফলে সংশ্লিষ্টদের প্রত্যাশা, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশেই অনুষ্ঠিত হবে এবারের নির্বাচন।

শুক্রবার (৩ জুলাই) অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। বরাবরের মতো ভোটগ্রহণ হবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে। এবার দুটি পূর্ণাঙ্গ প্যানেল অংশ নিচ্ছে নির্বাচনে।

আরমান-মুক্তি প্যানেল
এই প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান। সাধারণ সম্পাদক পদে রয়েছেন রুমানা ইসলাম মুক্তি।

সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন চিত্রনায়িকা নূতন ও অভিনেতা ইলিয়াস কোবরা। সহ-সাধারণ সম্পাদক পদে রিনা খান, সাংগঠনিক সম্পাদক পদে চুন্নু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন খল অভিনেতা কমল।

শিবা সানু–জয় চৌধুরী প্যানেল
অন্য প্যানেলে সভাপতি পদে নির্বাচন করছেন অভিনেতা শিবা সানু। সাধারণ সম্পাদক পদে তার সঙ্গে রয়েছেন জয় চৌধুরী।

এই প্যানেলে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেত্রী রোজিনা ও অভিনেতা ডিএ তায়েব। সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পলি, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মোসাফকুল জামিল কাকন এবং কোষাধ্যক্ষ পদে রয়েছেন জাদু আজাদ। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক প্রার্থী হয়েছেন ইউসুফ খান।

কার্যনির্বাহী পরিষদ সদস্য পদে লড়ছেন ২৭ জন
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ১১টি কার্যনির্বাহী পরিষদ সদস্য পদের বিপরীতে দুই প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আলীরাজ, আন্না (কামরুন্নাহার), আরমান খান, ইয়ামীন হক ববি, কাবিলা, কায়েস আরজু, জেসমিন আক্তার, তাহমিনা হোসেন বেবী, দুলারী, নাসরিন, পলাশ খান, ফরহাদ, ফালগুনী রহমান জলি, বাদল শেখ, মানস বন্দ্যোপাধ্যায়, মো. ফিরোজ মিয়া (ফিরোজ শাহী), রাকা, লতিফ (চিতা), শারমিন আক্তার, শাহীন কমেডি, শামীম খান (চিকন আলী), শিরিন শিলা, শিপন মিত্র, সুশান্ত, স্বপ্না কাশেম, হাসান জাহাঙ্গীর এবং হোসনে আরা রিয়া।

ভোটগ্রহণ শুক্রবার
শুক্রবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হবে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন কামাল মো. কিবরিয়া লিপু।

এবার মোট ৫৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের ভোটেই গঠিত হবে আগামী দুই বছরের নতুন কার্যনির্বাহী কমিটি।

উল্লেখ্য, গত মেয়াদে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা মিশা সওদাগর এবং মনোয়ার হোসেন ডিপজল এবার কোনো পদেই নির্বাচনে অংশ নিচ্ছেন না। ফলে নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতি।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিজের জন্মদিনে এআই নিয়ে তরুণ মিউজিশিয়ানদের যে বার্তা দিলেন জেমস
আজ ২ অক্টোবর বাংলা ব্যান্ডসংগীতের জনপ্রিয় শিল্পী মাহফুজ আনাম জেমসের জন্মদিন।
নিজের জন্মদিনে এআই নিয়ে তরুণ মিউজিশিয়ানদের যে বার্তা দিলেন জেমস
আরটিভিতে আজ যা দেখবেন
আজ শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ; ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন
গার্লফ্রেন্ডকে মারধরের অভিযোগে গ্রেপ্তার মার্কিন র‍্যাপার রিক রস
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় র‌্যাপার রিক রসকে গার্লফ্রেন্ডকে মারধর ও শ্বাসরোধের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। 
গার্লফ্রেন্ডকে মারধরের অভিযোগে গ্রেপ্তার মার্কিন র‍্যাপার রিক রস
পিছলে পড়ে আহত অমিতাভ বচ্চন
বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চন শুটিংয়ের সময় পিছলে পড়ে হাঁটুতে আঘাত পেয়েছেন। এ কারণে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর বুধবারের (৩০ সেপ্টেম্বর) পর্বে তাকে চিরাচরিতভাবে দাঁড়িয়ে নয়, চেয়ারে বসে অনুষ্ঠান সঞ্চালনা করতে দেখা যায়।
পিছলে পড়ে আহত অমিতাভ বচ্চন
ভয়ে রাতে ঘুমাতে পারেন না ‘দুষ্টু কোকিল’
অভিনেত্রী হিসেবে ক্যারিয়ারে দীর্ঘ সময় পার করলেও নতুন সিনেমার শুটিং শুরুর আগে অজানা এক ভয় কাজ করে দুষ্টু কোকিল খ্যাত ভারতের টালিউড নায়িকা মিমি চক্রবর্তীর মনে।
ভয়ে রাতে ঘুমাতে পারেন না ‘দুষ্টু কোকিল’
আরও পড়ুন
শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী
শিল্পী সমিতির নির্বাচনে কমিশনার লিপু, আপিল বোর্ডে ছটকু আহমেদ