ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

আন্দোলনে অংশ নেওয়ার পর হাসপাতালে ভর্তি শাবানা আজমি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৮:৫১ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে আইসোলেশনে রেখে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে।

শাবানা আজমির টিমের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, তিনি আগে থেকেই চলমান শিক্ষার্থী আন্দোলনের একটি কর্মসূচিতে যোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে অসুস্থতার কারণে শেষ পর্যন্ত সেখানে উপস্থিত থাকতে পারেননি।

বিবৃতিতে বলা হয়, শাবানা জির আজ আন্দোলনে যাওয়ার কথা ছিল। কিন্তু তার সোয়াইন ফ্লু হয়েছে। তার ১০২ ডিগ্রি জ্বর। চিকিৎসক তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে প্রকাশ্যে সমর্থন জানিয়ে আলোচনায় আসেন শাবানা আজমি। চলচ্চিত্র অঙ্গনের প্রথম সারির ব্যক্তিত্বদের মধ্যে তিনি অন্যতম, যিনি প্রকাশ্যে আন্দোলনের প্রতি সংহতি জানান এবং ‘চলো সংসদ’ কর্মসূচিতে অংশ নেন।

গত ২০ জুলাই অনুষ্ঠিত ওই কর্মসূচিতে হাজারো মানুষের সঙ্গে সংসদের উদ্দেশে পদযাত্রা করেন তিনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন। একটি ছবিতে তাকে অভিনেতা প্রকাশ রাজের সঙ্গে একটি ট্রাকের ওপর দাঁড়িয়ে আন্দোলনকারীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায়।

শাবানা আজমি আন্দোলনকে “শান্তিপূর্ণ” আখ্যা দিয়ে শিক্ষাব্যবস্থার সংস্কার, জনস্বাস্থ্য ও নারীর ক্ষমতায়নের জন্য দেশের জিডিপির ৬ শতাংশ বরাদ্দের দাবি জানান। তিনি বলেন, এসব খাতকে উন্নয়নের প্রধান সূচক হিসেবে বিবেচনা করা উচিত।

এর আগে এক সাক্ষাৎকারে তিনি জানান, আন্দোলনের সময় কাঁদানে গ্যাসের প্রভাবে তার হাঁপানির সমস্যা বেড়ে গিয়েছিল। ইনহেলার ব্যবহার করে কিছুটা সুস্থ হওয়ার পর তিনি আবার আন্দোলনস্থলে ফিরে যান। সেখানে লাঠিচার্জের শিকার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের সাহস ও মনোবলের প্রশংসা করেন।

শাবানা বলেন, তিনি মূলত অনশনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতেই যন্তর মন্তরে গিয়েছিলেন। তার ভাষায়, তাদের দাবি অযৌক্তিক নয়। তাদের কথা শুনুন, তাদের দাবিকে গুরুত্ব দিন এবং ভবিষ্যতের জন্য আশা দিন।

আরও পড়ুন

উল্লেখ্য, শিক্ষার্থী আন্দোলন ঘিরে সাম্প্রতিক সময়ে দিল্লিতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আন্দোলনকারীরা শিক্ষাব্যবস্থার সংস্কারসহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়ে আসছেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘হুরমত’ নিয়ে দর্শকদের মন্তব্যে আবেগাপ্লুত অভিনেত্রী দানানীর মোবিন
পাকিস্তানি ধারাবাহিক নাটক ‘হুরমত’-এ অভিনয় করে দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন অভিনেত্রী দানানীর মোবিন।
‘হুরমত’ নিয়ে দর্শকদের মন্তব্যে আবেগাপ্লুত অভিনেত্রী দানানীর মোবিন
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ভানিজা সাত্তার
পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক শোয়েব মালিককে বিয়ের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দেশটির অভিনেত্রী ভানিজা সাত্তার।
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ভানিজা সাত্তার
ইকরার জন্মদিনে আবেগঘন পোস্ট, স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন আলভী
স্ত্রী ইকরাকে হারানোর শোক বুকে নিয়েই জীবনের পথে এগিয়ে চলেছেন অভিনেতা জাহের আলভী। স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন, ফিরেছেন শুটিংয়েও। তবে তার এই স্বাভাবিক জীবনযাপন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন ও সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাকে।
ইকরার জন্মদিনে আবেগঘন পোস্ট, স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন আলভী
অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
সুপারস্টার আমির খানের ভাগ্নে ইমরান খানকে  ঘিরে এখন বিনোদন দুনিয়ায় ও রাজনৈতিক মহলে বইছে আলোচনার ঝড়।
অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
পরিবার নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ওমর সানীর
স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী ও ছেলে ফারদিন এহসান স্বাধীনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অপপ্রচারের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে চিত্রনায়ক ওমর সানী।
পরিবার নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ওমর সানীর