ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

‘তোমাকে ছাড়া এখনো বেঁচে আছি’ রহস্যময় পোস্টে আলোচনায় প্রভা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০৪:৪৫ পিএম
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিজীবন নিয়ে খুব একটা মুখ না খুললেও মাঝেমধ্যে রহস্যময় পোস্ট দিয়ে ভক্তদের কৌতূহল বাড়িয়ে দেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এবারও আবেগঘন এক বার্তা দিয়ে আলোচনায় এসেছেন তিনি।

image

সম্প্রতি সামাজিক মাধ্যমে কয়েকটি নতুন ছবি প্রকাশ করেছেন প্রভা। ছবিগুলোতে সফট প্যাস্টেল রঙের পোশাক, মিনিমাল সাজ এবং গ্রেসফুল এথনিক লুকে দেখা গেছে অভিনেত্রীকে। খোলা চুলে গোলাপি ও সাদা রঙের সালোয়ার-কামিজে তার স্বাভাবিক ও নান্দনিক উপস্থিতি নজর কেড়েছে।

ছবির ক্যাপশনে প্রভা লিখেছেন, তোমাকে ছাড়া এখনো বেঁচে আছি। আবার দেখা হবে, সেই দিনটির অপেক্ষায় প্রতিটি দিন গুনছি।

image

তবে এই আবেগঘন বার্তাটি কাকে উদ্দেশ্য করে লেখা, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি অভিনেত্রী। ফলে পোস্টটি ঘিরে ভক্তদের মধ্যে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। অনেকেই ধারণা করছেন, এটি হয়তো তার কোনো প্রিয় মানুষকে উদ্দেশ্য করে লেখা। তবে বিষয়টি নিয়ে প্রভার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

image

প্রকাশিত ছবিগুলোতে কখনো পার্কের পাশের বেঞ্চে বসে, কখনো ফুলের নাগাল পাওয়ার চেষ্টা করতে এবং আবার কোনো ছবিতে রাস্তার পাশে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেছে তাকে। সব মিলিয়ে ছবিগুলোতে তার স্বাভাবিক ও স্নিগ্ধ উপস্থিতি ভক্তদের প্রশংসা কুড়িয়েছে।

image

এদিকে অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন প্রভা। তিনি সম্প্রতি নির্মাতা ফয়েজ আহমেদ রেজা পরিচালিত ‘লুক আ লাইক’ শিরোনামের একটি ফিকশনে অভিনয় করেছেন। ফিকশনটি শিগগিরই বঙ্গ প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সালমানের মতোই দেখতে বন্ধুর ছেলে, নেটদুনিয়ায় ঝড়
বলিউডপাড়ায় নতুন করে আলোচনায় এসেছেন সালমান খানের বন্ধু ও চলচ্চিত্র প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার ছেলে সুফিয়ান নাদিয়াদওয়ালা। দেখতে অনেকটাই যেন তরুণ বয়সের ‘ভাইজানের’ প্রতিচ্ছবি।
সালমানের মতোই দেখতে বন্ধুর ছেলে, নেটদুনিয়ায় ঝড়
ট্রাম্প মামুকে গান্ধীগিরি শেখাতে হবে: সঞ্জয় দত্ত
গান্ধী জয়ন্তী উপলক্ষে আয়োজিত টক শো ‘শেখর টু নাইট’-এ ‘মুন্না ভাই’ চরিত্রে হাজির হয়ে দর্শকদের চমকে দিয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। অনুষ্ঠানে সঞ্চালক শেখর সুমনের সঙ্গে আড্ডায় ‘লাগে রহো মুন্না ভাই’ সিনেমার আবহে ভারতের কাল্পনিক প্রধানমন্ত্রীর ভূমিকায় দেখা যায় তাকে।
ট্রাম্প মামুকে গান্ধীগিরি শেখাতে হবে: সঞ্জয় দত্ত
তৃণমূল ছেড়ে রাজ্যসভায় বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক
সকল জল্পনার অবসন ঘটিয়ে ভারতের রাজ্যসভা নির্বাচনের জন্য রোববার (৪ অক্টোবর) বিজেপি প্রার্থী হিসেবে নাম এলো টিলিউড নায়িকা কোয়েল মল্লিকের।
তৃণমূল ছেড়ে রাজ্যসভায় বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক
শুটিং সেটে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী
ভোজপুরি সিনেমার শুটিং সেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন অভিনেত্রী সানজানা পাণ্ডে। দৃশ্য ধারণের সময় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে তার পোশাকেও আগুনের আঁচ লাগে।
শুটিং সেটে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী
আইসিইউতে অভিনেতা কামাল বায়েজীদ, মস্তিষ্কে রক্তক্ষরণ
গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন প্রবীণ অভিনেতা কামাল বায়েজীদ।
আইসিইউতে অভিনেতা কামাল বায়েজীদ, মস্তিষ্কে রক্তক্ষরণ
আরও পড়ুন
যুদ্ধের কারণে ইরানের অর্থনীতিতে বড় ধাক্কা
ফিফা কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেন দুই আর্জেন্টাইন
তৃতীয় বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী প্রভা
বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম নিয়ে প্রভার স্ট্যাটাস