ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ১২:৩৪ পিএম
আর্ক ব্যান্ডের ভোকালিস্ট হাসান। ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টে গাইতে গিয়ে অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হন আর্ক ব্যান্ডের ভোকালিস্ট হাসান। মঞ্চে গান পরিবেশনের সময় দর্শকসারি থেকে তাকে লক্ষ্য করে পানির বোতল ছোড়া হয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। শোবিজ অঙ্গনের অনেকেই এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।

এবার ঘটনাটি নিয়ে মুখ খুলেছেন সংগীতশিল্পী হাসান। শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত ১২টার পর নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, দীর্ঘ সংগীতজীবনে এমন অভিজ্ঞতার মুখোমুখি আগে কখনো হননি।

হাসান লেখেন, ‘ঘটনাটি আমার কাছে খুবই অপ্রত্যাশিত। দীর্ঘ সংগীতজীবনে এমন অভিজ্ঞতার মুখোমুখি কখনও হইনি। বহু বছর ধরে বাংলা ব্যান্ড সংগীত করছি। এই সময়ে বিচিত্র অনেক অভিজ্ঞতা হয়েছে। কিন্তু মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হতে পারে, এমনটা কখনও দেখিনি বা ভাবিনি।’

তবে বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করতে চাই, যে এমনটি করেছে, সে হয়তো না বুঝেই করেছে।’

ভবিষ্যতে দেশের কোনো শিল্পী যেন এমন পরিস্থিতির মুখোমুখি না হন এমন অনুরোধও জানিয়েছেন হাসান। তিনি বলেন, ‘কনসার্টে আসা মানুষের মনে রাখা উচিত, শিল্পীরা এই দেশের, শিল্পীরা সবার। তারা এ দেশের মানুষের জন্যই গান করেন। বিনিময়ে তারা শুধু মানুষের ভালোবাসা চান। কোনও শিল্পীকে এভাবে অসম্মান করা বা অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি করা উচিত নয়।

শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার না করার আহ্বান জানিয়ে হাসান আরও বলেন, একজন শিল্পী পাঁচ বা দশ বছরের জন্য শিল্পী নন, তিনি আজীবনের জন্যই শিল্পী। বিভিন্ন সময়ে সরকারি, বেসরকারি কিংবা রাজনৈতিক নানা আয়োজনে শিল্পীদের গান গাইতে হয়। তাই বলে তাকে কোনো রাজনৈতিক পরিচয়ে ফেলে বিচার করা উচিত নয়।

আরও পড়ুন

হাসানের ভাষ্য, শিল্পীরা মানুষকে ভালোবেসে গান শোনান। তাই তাদের প্রাপ্য সম্মান দেওয়া এবং কনসার্টে তাদের নিরাপত্তা নিশ্চিত করাও সবার দায়িত্ব।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরটিভিতে আজ (১৫ নভেম্বর) যা দেখবেন
রোববার, ১৫ নভেম্বর ২০২৬। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৫ নভেম্বর) যা দেখবেন
রুপালি পর্দার দাপুটে খলনায়ক রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ
ঢাকাই চলচ্চিত্রের শক্তিশালী অভিনেতা ওয়াসীমুল বারী রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ (১৪ নভেম্বর)।
রুপালি পর্দার দাপুটে খলনায়ক রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ
দীপিকার গলায় আরবি লেখা হারের ছবি ভাইরাল
বলিউড অভিনেত্রী করিনা কাপুর খানের গলায় পবিত্র কোরআনের আয়াত লেখা পেনডেন্ট ঘিরে বিতর্কের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের পুরোনো একটি ছবি।
দীপিকার গলায় আরবি লেখা হারের ছবি ভাইরাল
আরটিভিতে আজ (১৪ নভেম্বর) যা দেখবেন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৪ নভেম্বর) যা দেখবেন
গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে ইতিহাস গড়লেন সংগীতশিল্পী দিলজিৎ
আন্তর্জাতিক সংগীতের মঞ্চে আরও একবার নিজের অবস্থান শক্ত করলেন পাঞ্জাবি সংগীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জ।
গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে ইতিহাস গড়লেন সংগীতশিল্পী দিলজিৎ
আরও পড়ুন
গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে সংসদে যা বললেন জ্বালানিমন্ত্রী
নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের নতুন সদস্য অধ্যাপক মোর্শেদ হাসান
পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী
তরুণদের উদ্ভাবনী চিন্তা কাজে লাগিয়ে স্বনির্ভর হতে হবে: বিদ্যুৎমন্ত্রী