ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

সড়ক দুর্ঘটনা নিয়ে ভয়াবহ বর্ণনা দিলেন মেঘলা মুক্তা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ১২:৩৫ পিএম
চলচ্চিত্রের অভিনেত্রী মেঘলা মুক্তা। ছবি: সংগৃহীত

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর নিজের শারীরিক অবস্থা ও দুর্ঘটনার বর্ণনা দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী মেঘলা মুক্তা। প্রায় ৯-১০ ঘণ্টার জটিল অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি বিপদমুক্ত থাকলেও শরীরের পাশাপাশি মুখেও বেশ কিছু ক্ষত, সেলাই ও দাগ হয়েছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

সোমবার (১০ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে মেঘলা মুক্তা জানান, সবার দোয়া, ভালোবাসা ও চিকিৎসকদের প্রচেষ্টায় তিনি এখন অনেকটাই বিপদমুক্ত। দূর-দূরান্ত থেকে যারা হাসপাতালে তাকে দেখতে ছুটে গেছেন এবং যারা যেতে না পারলেও দূর থেকে তার জন্য দোয়া করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

মেঘলা বলেন, প্রায় ৯-১০ ঘণ্টার অস্ত্রোপচারের সময় অনেকেই হাসপাতালের ওটির বাইরে দাঁড়িয়ে তার জন্য প্রার্থনা করেছেন। পরে মোবাইল হাতে পাওয়ার পর অসংখ্য মেসেজ, দোয়া ও ভালোবাসা পেয়েছেন বলেও জানান তিনি।

image

দুর্ঘটনায় মুখে বেশ কিছু ক্ষত ও দাগ হয়েছে জানিয়ে অভিনেত্রী বলেন, এসব ক্ষত সারতে সময় লাগবে। দুর্ঘটনার আঘাত পুরো মুখের ওপর দিয়ে যাওয়ায় অনেক সেলাইয়ের দাগ এখনও স্পষ্ট। নিজের পরিবর্তিত চেহারা মেনে নেওয়াটাই এই মুহূর্তে তার জন্য সবচেয়ে কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে।

মেঘলা বলেন, একজন অভিনেত্রীর কাছে চেহারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিনয় তার কাজ, ভালোবাসা ও স্বপ্ন। সেই চেহারায় হঠাৎ করে এতগুলো ক্ষত, সেলাই ও দাগ দেখতে হওয়াটা তার জন্য মানসিকভাবে অত্যন্ত কষ্টের। তবে তিনি হাল ছাড়তে চান না এবং ধীরে ধীরে এই পরিস্থিতি কাটিয়ে উঠবেন বলে আশাবাদী।

দুর্ঘটনা নিয়ে নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে বলেও জানান মেঘলা। এ বিষয়ে তিনি পরিষ্কার করে বলেন, তার অ্যাডমিন প্যানেল থেকে আগে যে তথ্য প্রকাশ করা হয়েছিল, সেটিই সত্য। রাস্তা পার হওয়ার সময়ই তিনি দুর্ঘটনার শিকার হন।

এ ঘটনায় ইতোমধ্যে বনানী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন অভিনেত্রী। তবে পুরোপুরি সুস্থ হওয়ার আগে ঘটনার বিস্তারিত জানাতে চান না তিনি। সুস্থ হয়ে সবার সামনে এসে দুর্ঘটনার পুরো ঘটনা, নেওয়া পদক্ষেপ এবং পরবর্তী করণীয় নিয়ে বিস্তারিত কথা বলবেন বলে জানিয়েছেন।

দুর্ঘটনার পর আপাতত কিছুদিন নিজেকে আড়ালে রাখার সিদ্ধান্ত নিয়েছেন মেঘলা। ক্ষত সারিয়ে পুরোপুরি সুস্থ হতে সময় প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি।

এদিকে দুর্ঘটনার কারণে তার কয়েকটি কাজ পিছিয়ে যেতে পারে। বেশ কিছু স্ক্রিপ্ট পড়া এবং নতুন কয়েকটি কাজ শিগগিরই শুরুর কথা থাকলেও সেগুলোর কিছু পিছিয়ে যেতে পারে বলে জানান তিনি। তবে সবকিছুর আগে বেঁচে থাকা, সুস্থ হয়ে ওঠা এবং আবার দাঁড়িয়ে যাওয়াকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন মেঘলা।

764881314_1734301464523404_337307975394279757_n.png?stp=dst-jpg_tt6&cstp=mx720x845&ctp=s720x845&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=Jo5nM0j0xrUQ7kNvwGDeRPN&_nc_oc=AdrAv4nvzPQnPZI7J-HAggTereXzPgGJgAWGBgFi3xd8KxQMNGogPfg5SbvAjIw6pUo&_nc_zt=14&_nc_ht=scontent.fdac27-1.fna&_nc_gid=gp5yBxn8QT2ZStapOunjgQ&_nc

প্রয়োজন অনুযায়ী দেশে কিংবা দেশের বাইরে উন্নত চিকিৎসা নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানিয়েছেন তিনি। সময়, চিকিৎসা, নিজের মানসিক শক্তি এবং মানুষের দোয়া সবকিছু মিলিয়ে আবারও সবার সামনে ফিরতে পারবেন বলে আশাবাদী এই অভিনেত্রী।

মেঘলার ভাষায়, হয়তো একটু সময় লাগবে, হয়তো আগের মতো হতে কিছুটা পথ হাঁটতে হবে। তবে তিনি ফিরবেন তার কাজ, স্বপ্ন ও ভালোবাসার মানুষদের জন্য।

গত ২৯ জুলাই রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনার শিকার হন মেঘলা মুক্তা। পরে তাকে রাজধানীর একটি হাসপাতালে নিয়ে আইসিইউতে ভর্তি করা হয় এবং জরুরি অস্ত্রোপচার করা হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী ও ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পরে তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নিয়মিত শারীরিক অবস্থার আপডেট জানানো হয়।

আরও পড়ুন

মডেলিং ও র‍্যাম্পের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন মেঘলা মুক্তা। ভারতের তেলেগু সিনেমা ‘সাকালা কালা ভাল্লাভুডু’তে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। বাংলাদেশে ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ ও ‘আগুনের পাখি’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। সর্বশেষ ‘চক্র ২’ ওয়েব কনটেন্টে অভিনয় করে আলোচনায় আসেন এই অভিনেত্রী।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘আফসানা বানায়া আপনে’তে ফিরল ইমরান-হিমেশের নস্টালজিয়া
প্রায় দুই দশক পর আবারও একসঙ্গে ইমরান হাশমি ও হিমেশ রেশমিয়া। ‘আশিক বানায়া আপনে’ গানের জনপ্রিয়তার স্মৃতি উসকে দিয়ে এবার নতুন গান নিয়ে হাজির হয়েছেন তারা। ইমরান হাশমি অভিনীত আসন্ন রোমান্টিক-অ্যাকশন সিনেমা ‘গানমাস্টার জি৯’-এর প্রথম গান ‘আফসানা বানায়া আপনে’ মুক্তির পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নস্টালজিয়ার চর্চা।
‘আফসানা বানায়া আপনে’তে ফিরল ইমরান-হিমেশের নস্টালজিয়া
৪ দিন বাড়ি থেকে বের হতে পারেননি রাধিকা, কী ঘটেছিল
বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের জন্য অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা একসময় পর্দার বাইরেও ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছিল। একটি ছবির অন্তরঙ্গ দৃশ্য অনুমতি ছাড়াই ফাঁস হয়ে যাওয়ার পর টানা চার দিন বাড়ি থেকে বের হতে পারেননি অভিনেত্রী। শুধু অস্বস্তি নয়, নিজের নিরাপত্তা নিয়েও আতঙ্কে ছিলেন তিনি।
৪ দিন বাড়ি থেকে বের হতে পারেননি রাধিকা, কী ঘটেছিল
আরটিভিতে আজ (২৪ সেপ্টেম্বর) যা দেখবেন
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (২৪ সেপ্টেম্বর) যা দেখবেন
মান্যতাকে সিঁদুর পরিয়ে আলোচনায় সঞ্জয় দত্ত
মুম্বাইয়ের জনপ্রিয় লালবাগচা রাজা মণ্ডপে স্ত্রী মান্যতা দত্তকে সঙ্গে নিয়ে হাজির হয়ে আলোচনায় বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত।
মান্যতাকে সিঁদুর পরিয়ে আলোচনায় সঞ্জয় দত্ত
মারা গেছেন জনপ্রিয় অভিনেতা জেমস
অস্কারজয়ী চলচ্চিত্র ‘দ্য স্টিং’-এর অভিনেতা জেমস স্লোয়ান আর নেই। গত ২২ জুলাই নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
মারা গেছেন জনপ্রিয় অভিনেতা জেমস
আরও পড়ুন
রাজধানীতে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
ভ্যান চালিয়ে যাচ্ছিলেন ফারুক, মুহুর্তেই পিষে দিলো বাস 
বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত