ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

দুর্ঘটনায় আহত খায়রুল বাসার জানালেন ‘আলহামদুলিল্লাহ সুস্থ আছি’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১২:৩১ পিএম
অভিনেতা খায়রুল বাসার। ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে স্কুটি দুর্ঘটনায় আহত হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। দুর্ঘটনায় তার বুকে ও হাঁটুতে আঘাত লাগে। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি জানিয়ে বর্তমানে সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে খায়রুল বাসার লেখেন, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় সুস্থ আছি। আজ বিকেলে স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে কিছুটা ইনজুরড হয়েছি। ইনশাআল্লাহ দ্রুতই সেরে উঠবো। খুব বড় রকমের কোনো দুর্ঘটনা ঘটেনি, শুকরিয়া।

দুর্ঘটনার খবর পেয়ে যারা তার খোঁজ নিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান এই অভিনেতা। উদ্বিগ্নদের আশ্বস্ত করে তিনি বলেন, আমি ঠিকঠাক আছি।

জানা গেছে, মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার পর থাইল্যান্ডের কোলান দ্বীপে শুটিং শেষে পাহাড় থেকে নামার সময় স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান খায়রুল বাসার ও চিত্রগ্রাহক মেহেদী রনি। স্কুটিটি চালাচ্ছিলেন মেহেদী রনি। দুর্ঘটনায় তিনিও আহত হন।

পরে শুটিং টিমের সদস্যরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাতায়ায় নিয়ে যান। দুর্ঘটনায় খায়রুল বাসারের বুকে ব্যথা এবং হাঁটুতে আঘাত লাগে। হাঁটতেও তার কিছুটা কষ্ট হচ্ছে। অন্যদিকে মেহেদী রনির শরীরের কিছু অংশ ছুলে গেছে।

দুর্ঘটনার কারণে তাদের শুটিং বাতিল করা হয়েছে। শারীরিক অবস্থার কারণে আগামী কয়েক দিন শুটিং করা সম্ভব হবে না বলেও জানিয়েছেন খায়রুল বাসার।

একসঙ্গে কয়েকটি নাটকের শুটিং করতে থাইল্যান্ডে গেছেন এই অভিনেতা। ঈদের পর বিরতি কাটিয়ে সেখানে শুটিংয়ে অংশ নেন তিনি। নাটকগুলোতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন সাদনিমা বিনতে নোমানসহ আরও অনেকে।

তবে দুর্ঘটনার পরও সামনে কয়েক দিনের ভ্রমণের পরিকল্পনা রয়েছে খায়রুল বাসারের। সুস্থভাবে সুন্দর একটি ভ্রমণ শেষে দেশে ফিরতে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

আরও পড়ুন

স্ট্যাটাসে তিনি লিখেছেন, কিছুদিন এপ্রান্তে ওপ্রান্তে ঘুরবো প্ল্যান করেছি। দোয়া রাখবেন যেন সুস্থতার সাথে একটা সুন্দর ভ্রমণ শেষে ফিরতে পারি। আপনারাও সুস্থ ও সুন্দর থাকুন, ফি-আমানিল্লাহ্।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত
রজনীকান্ত অভিনীত নতুন সিনেমা ‘জেলার ২’ মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে ১২৫ কোটি রুপির বেশি আয় করেছে। তবে দুর্দান্ত সূচনা সত্ত্বেও ভারতের বাজারে অভিনেতার আগের ছবি ‘কুলি’র উদ্বোধনী দিনের আয়ের রেকর্ড ভাঙতে পারেনি সিনেমাটি।
প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত
৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ৪০০টি পরিবারের এক বছরের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর খরচ বহনের উদ্যোগ নিয়েছেন।
৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
মেয়ের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এবার প্রথমবারের মতো ভক্তদের সামনে প্রকাশ করেছেন মেয়ে আনায়ার ছবি।
মেয়ের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরাত
বালিতে দুর্ঘটনায় মেরুদণ্ডে চোট পাওয়ার পর অস্ত্রোপচার করাতে হয়েছিল বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচাকে। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাইয়ে ফিরিয়ে আনা হয় তাকে।
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরাত
আরটিভিতে আজ যা দেখবেন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন
আরও পড়ুন
গাড়ির গতি নিয়ন্ত্রণ, কঠোর নজরদারি ও চালকদের প্রশিক্ষণই কমাবে সড়ক দুর্ঘটনা
যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেলো যুবকের
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১২
নামাজে গিয়ে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের