ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০২:৩৭ এএম
চিত্রনায়িকা পূজা চেরি। ছবি: সংগৃহীত

ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জন ও ভিত্তিহীন খবরের কড়া জবাব দিয়েছেন চিত্রনায়িকা পূজা চেরি। নিজের বিয়ে নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে তিনি স্পষ্ট করে বলেছেন, ‘আমার এখনও বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন।’

সোমবার (১৭ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ স্ট্যাটাসে অভিনেত্রী এসব কথা বলেন।

পূজা জানান, গত কয়েক দিন ধরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ব্যক্তিগত জীবন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে। কখনো কোনো নির্দিষ্ট পেশার ব্যক্তি, আবার কখনো অন্য কারও সঙ্গে তার নাম জড়িয়ে যে ধরনের খবর তৈরি করা হচ্ছে, তা তার জন্য অত্যন্ত বিব্রতকর ও দুঃখজনক।

এর আগেও এক সাক্ষাৎকারে পারিবারিকভাবে নিজের বিয়ের কথা ঠিক হওয়ার বিষয়টি জানিয়েছিলেন এই অভিনেত্রী। সেই প্রসঙ্গের কথা মনে করিয়ে দিয়ে পূজা বলেন, ‘আমি আগে থেকেই বলে আসছি যে আমি এনগেজড এবং পারিবারিকভাবেই বিয়ে ঠিক করা আছে। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে আমি নিজেই আনন্দের সঙ্গে সবাইকে তা জানাব।’

বর্তমানে কাজের প্রস্তুতি নিতে নিজেকে কিছুটা সময় দিচ্ছেন জানিয়ে পূজা বলেন, নতুন প্রজেক্টের প্রস্তুতির কারণেই তিনি এখন ক্যামেরার সামনে কিছুটা কম আসছেন। তবে তার এই নীরবতাকে সুযোগ হিসেবে নিয়ে অহেতুক মিথ্যা খবর প্রচার না করার অনুরোধ জানিয়েছেন তিনি।

ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে পূজা চেরি বলেন, ‘আমার নীরবতাকে কেউ যদি মিথ্যা সংবাদের সুযোগ হিসেবে ব্যবহার করে, তবে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব।’

এ সময় তিনি বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদের আলোকে নিজের ব্যক্তিগত গোপনীয়তা ও সুনাম রক্ষার অধিকারের কথা উল্লেখ করেন। একই সঙ্গে সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৫ ধারার কথা স্মরণ করিয়ে দিয়ে ইন্টারনেটে মিথ্যা ও অপমানজনক তথ্য প্রচারের বিষয়ে সতর্কবার্তা দেন।

আরও পড়ুন

গণমাধ্যমের সহযোগিতার প্রতি সম্মান জানিয়ে এই অভিনেত্রী সাংবাদিক ও সংবাদকর্মীদের বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করার এবং যাচাই না করে কোনো অসত্য খবর প্রকাশ থেকে বিরত থাকার বিনীত অনুরোধ জানান।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পিছলে পড়ে আহত অমিতাভ বচ্চন
বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চন শুটিংয়ের সময় পিছলে পড়ে হাঁটুতে আঘাত পেয়েছেন। এ কারণে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর বুধবারের (৩০ সেপ্টেম্বর) পর্বে তাকে চিরাচরিতভাবে দাঁড়িয়ে নয়, চেয়ারে বসে অনুষ্ঠান সঞ্চালনা করতে দেখা যায়।
পিছলে পড়ে আহত অমিতাভ বচ্চন
ভয়ে রাতে ঘুমাতে পারেন না ‘দুষ্টু কোকিল’
অভিনেত্রী হিসেবে ক্যারিয়ারে দীর্ঘ সময় পার করলেও নতুন সিনেমার শুটিং শুরুর আগে অজানা এক ভয় কাজ করে দুষ্টু কোকিল খ্যাত ভারতের টালিউড নায়িকা মিমি চক্রবর্তীর মনে।
ভয়ে রাতে ঘুমাতে পারেন না ‘দুষ্টু কোকিল’
নতুন কুঁড়ি-২০২৬: শুরু হচ্ছে শিশু-কিশোরদের আবেদন
শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি-২০২৬’-এ অংশ নিতে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ টেলিভিশন।
নতুন কুঁড়ি-২০২৬: শুরু হচ্ছে শিশু-কিশোরদের আবেদন
আমেরিকার ভিসা পেয়ে শুটিং ফাঁসিয়ে মাঝপথেই চলে গেলেন সঙ্গীতশিল্পী লুইপা
জিনিয়া জাফরিন লুইপা বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের একটি পরিচিত নাম। একজন শিল্পীর সবচেয়ে বড় দায়িত্ব হলো "কমিটমেন্ট" বা কথা রাখা, কিন্তু এই কমিটমেন্ট যে ঠিক কী তা হয়তো তিনি জানেনই না অথবা জানলেও তার কোনো তোয়াক্কা করেন না। 
আমেরিকার ভিসা পেয়ে শুটিং ফাঁসিয়ে মাঝপথেই চলে গেলেন সঙ্গীতশিল্পী লুইপা
কারাগারেও বিলাসী জীবন ডিডির, মাসে খরচ হাজার হাজার ডলার
কারাগারে থেকেও যেন বিলাসী জীবন কাটাচ্ছেন মার্কিন সংগীত তারকা শন ডিডি কম্বস।
কারাগারেও বিলাসী জীবন ডিডির, মাসে খরচ হাজার হাজার ডলার
আরও পড়ুন
সারারাত বাথরুমে লুকিয়ে ছিলেন চিত্রনায়িকা ববির স্বামী, ঘটনা কী? 
ঈদে আসছে আদর-পূজার ‘নাকফুলের কাব্য’
হজে যাচ্ছেন চিত্রনায়িকা চম্পা
নাচতে নাচতে চিংড়ি রান্না! পরীমণির ফুরফুরে ভিডিও ভাইরাল